News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

আগরতলায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরের কৃষ্ণনগর কালিবাড়ি সংলগ্ণ এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত ব্যক্তির নাম সুনীল কৃষ্ণ শর্মা৷ওই ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যা করেছেন বলে পরিবারের কোন তরফ থেকে দাবি করা হয়েছে৷


তবে পুলিশ যাওয়ার আগেই মৃতদেহটি নামিয়ে দেওয়া হয়৷ঝুলন্ত মৃতদেহ নামিয়ে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে জনমনে কৌতুহলের সৃষ্টি হয়েছে৷এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়েও নানা প্রশ্ণ করতে শুরু করেছে৷ ঘটনার খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ ছুটে গিয়ে কৃষ্ণনগর এলাকার ওই বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করেছে৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷তবে এর পেছনে অন্য কোনো কারণ আত্মগোপন করে রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিতভবে জানা যাবে বলে পুলিশ জানিয়েছে৷রাজধানী আগরতলা শহরের কৃষ্ণনগরের কালীবাড়ি এলাকায় মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top