News Flash

  • Home
  • Uncategorized
  • বাঁশজাত সামগ্রী দেশ বিদেশে বাজারজাত করার উদ্যোগ নিয়েছে সরকার : মুখ্যমন্ত্রী
Image

বাঁশজাত সামগ্রী দেশ বিদেশে বাজারজাত করার উদ্যোগ নিয়েছে সরকার : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ বাঁশ রাজ্যের একটি প্রাকৃতিক সম্পদ৷ আমাদের রাজ্যে বাঁশজাত শিল্পের একটা ঐতিহ্য রয়েছে৷ এখানে বাঁশের নানাবিধ শিল্প সামগ্রী উৎপাদিত হয়৷ বাঁশের তৈরি বিভিন্ন সামগ্রী দেশ বিদেশে বাজারজাতকরণের মাধ্যমে রাজ্যের যুবক-যুবতীদের আর্থিক উপার্জন বাড়ানোর উপর সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে৷ আজ সচিবালয়ে মুখ্যমন্ত্রীর অফিসকক্ষে রাজ্যে প্রথমবারের মতো বাঁশ কুড়োলের তৈরি বিসুকটের বাজারজাতকরণের এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷


অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, বাঁশের কুড়োল রাজ্যের জনজাতিদের প্রধান খাদ্য হলেও বর্তমানে তা জাতি-জনজাতি উভয় সম্পদায়েরই প্রিয় খাদ্য হিসাবে পরিচিতি লাভ করেছে৷ কারণ বাঁশ কুড়োলে পুষ্টিমুল্য অধিক পরিমাণে রয়েছে৷ বাঁশ কুড়োলে প্রোটিন, ভিটামিন সহ বড়মাত্রায় ফসফরাস, কপার, জিংক, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি খনিজ পদার্থ রয়েছে৷ বাঁশ কুড়োলে এছাড়াও অ্যান্টি ক্যান্সারাস, অ্যান্টি ভাইরাস এবং অ্যান্টিবায়োটিক এই তিনটি গুণ রয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে মানুষের রোগে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ হল ফ্যাট ও সুুগার বেড়ে যাওয়া৷ এগুলি বেড়ে যাওয়ার ফলে দেহে অন্যান্য রোগের উপসর্গও চলে আসে৷ বাঁশ কুড়োলের মধ্যে ফ্যাট ও সুুগারের মাত্রা খুব কম হওয়ার কারণে বাঁশ কুড়োল ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী৷

এছাড়াও বাঁশ কুড়োলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বড়মাত্রায় রয়েছে৷ বাঁশ কুড়োল দিয়ে তৈরী বিসুকটের অন্যতম কাঁচামাল মুলি বাঁশ রাজ্যে পর্যাপ্ত পরিমাণে রয়েছে৷ রাজ্য সরকার বাঁশের তৈরী বোতলের মধ্যে বাঁশ কুড়োলের বিসুকট বাজারজাতকরণের উদ্যোগ নিয়েছে৷ সম্পর্ণভাবে অর্গানিক মুলি বাঁশ কুড়োল দিয়ে তৈরি বিসুকট সঠিকভাবে বাজারজাতকরণের মাধ্যমে রাজ্যের যুবক-যুবতীদের আর্থিক উপার্জন বৃদ্ধির পাশাপাশি সব অংশের মানুষ উপক’ত হবেন বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার বাঁশের তৈরি বোতলে রাজ্যের প্রাক’তিক শুদ্ধ মধু বাজারজাতকরণের সিদ্ধান্ত নিয়েছে৷ এরফলে বাঁশের তৈরি বোতল বিক্রির পাশাপাশি খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের মাধ্যমে ত্রিপুরার মধুও বাজারজাত করা যাবে৷ তাতে রাজ্যের উদ্যোগীদের জন্য নতুন একটি রোজগারের পথও খুলে যাবে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top