News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্ত আরও সাত জনের মৃত্যু রাজ্যে নিহতের সংখ্য মোট ২৩৫
Image

করোনা আক্রান্ত আরও সাত জনের মৃত্যু রাজ্যে নিহতের সংখ্য মোট ২৩৫

আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর (হি.স.) ৷৷ ত্রিপুরায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে৷ তাঁদের নিয়ে মৃতের সংখ্যা ২৩৫-এ গিয়ে দাঁড়িয়েছে৷ আজ শুক্রবার স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে৷


মিডিয়া বুলেটিন অনুসারে, ত্রিপুরায় ২০,৯৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে বর্তমানে ৬,৫৬৯ করোনা আক্রান্ত সক্রিয় রয়েছেন এবং ১৪,১৪২ জন সুস্থ হয়েছেন৷ সময়ের সাথে ত্রিপুরায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে৷ ২৪ ঘণ্টায় নতুন করে সাতজনের মৃত্যু হয়েছে৷ ফলে, মৃতের হার বেড়ে হয়েছে ১.১২ শতাংশ৷ আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে যাওয়ায় সুস্থতার হারেও প্রভাব ফেলেছে৷ ত্রিপুরায় বর্তমানে আক্রান্তের ৬.০২ শতাংশ এবং সুস্থতার হার ৬৭.৫০ শতাংশ৷

প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৩,৪৯,৮০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৩,৪৮,৫৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ২০,৯৭২ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাদের মধ্যে ২৩ জন করোনা আক্রান্ত ত্রিপুরার বাইরে চলে গেছেন৷ ফলে, ত্রিপুরায় করোনা আক্রান্ত রয়েছেন ২০,৯৪৯ জন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top