News Flash

  • Home
  • Uncategorized
  • সিধাইয়ের বিভিন্ন স্থানে গাঁজা বাগিচা ধবংস করল পুলিশ
Image

সিধাইয়ের বিভিন্ন স্থানে গাঁজা বাগিচা ধবংস করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ সিধাই থানার পুলিশ এবং হেজামারা ক্যাম্পের ১২৪ নম্বর ব্যাটালিয়নের সিআরপিএফ জওয়ানরা যৌথ অভিযান চালিয়ে পাঁচটি গাজাবাগান ধবংস করে দিয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায় সিধাই থানার পুলিশ এবং সিআরপিএফ জওয়ানরা মহকুমা পুলিশ আধিকারিক নেতৃত্বে মোহনপুরের ঈশানপুর এবং উরাবাড়ি এলাকায় বিরোধী অভিযানে যায়৷গাজা বিরোধী অভিযান চালিয়ে পাঁচটি গাজা বাগান ধবংস করতে সক্ষম হয়েছে পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা৷মোট কুড়ি হাজারের বেশি গাজার ছাড়া ধবংস করা সম্ভব হয়েছে বলে জানা গেছে৷মহকুমা পুলিশ আধিকারিক কমল বিকাশ মজুমদার জানিয়েছেন তার কাছে সুনির্দিষ্ট খবর ছিল মোহনপুরের উড়াবাড়ি এবং ঈশানপুর এলাকায় অবৈধভাবে গাঁজার বাগান গড়ে উঠছে৷গাঁজা চাষ নিষিদ্ধ করা সত্ত্বেও একাংশের অতি মুনাফালোভী লোকজন আইন-কানুনের তোয়াক্কা না করে গাঁজা চাষে মনোযোগী হয়৷

সে কারণেই অবৈধ গাঁজা চাষ বন্ধ করার জন্য পুলিশ এবং সিআরপিএফ যৌথ তল্লাশি অভিযানে নামে৷ অভিযানে নেমে যথারীতি বড় ধরনের সাফল্য মিলেছে৷এ ধরনের গাঁজা চাষ বিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে মহাকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন৷ তিনি আরো জানান সিঁথি থানা এলাকার বিভিন্ন এলাকায় গাঁজা চাষ হচ্ছে বলে পুলিশের কাছে খবর আসছে৷সেই খবরের ভিত্তিতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী বিভিন্ন থানা এলাকায় গাজা বিরোধী অভিযান আরও জোরদার করবে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক৷ গাঁজা চাষ পুরোপুরি বন্ধ করার লক্ষ্যেই এ ধরনের অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন৷সরকারি নির্দেশ অমান্য করে যাঁরা এখনো গাঁজা চাষের যুক্ত রয়েছে তাদেরকে গাঁজা চাষ থেকে দূরে সরে আসতে প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে৷

অন্যথায় প্রশাসনের তরফে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে স্পষ্ট ভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷উল্লেখ্য ত্রিপুরার বিভিন্ন এলাকায় উৎপাদিত গাজা বাংলাদেশ সহ দেশের বিভিন্ন রাজ্যে প্রতিনিয়ত পাচার হচ্ছে৷ বর্তমান সরকার গাঁজা চাষ পুরোপুরি বন্ধ করার নির্দেশ জারি করেছে৷ এ ধরনের নেশাজাতীয় সামগ্রী কোনোভাবেই বিক্রি করা যাবে না বলেও জানানো হয়৷গাঁজা চাষ এবং গাঁজা পাচার এর বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে৷ সে অনুযায়ী পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর তৎপরতা জোরদার করেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top