News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীরে সবদিক থেকে সন্ত্রাসবাদকে মদত দিয়ে চলেছে পাকিস্তান : ডিজিপি
Image

জম্মু ও কাশ্মীরে সবদিক থেকে সন্ত্রাসবাদকে মদত দিয়ে চলেছে পাকিস্তান : ডিজিপি

শ্রীনগর, ১৯ সেপ্টেম্বর (হি. স.):  সমস্ত ধরনের পন্থা অবলম্বন করে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদকে ক্রমাগত মদত দিয়ে চলেছে পাকিস্তান। শনিবার এমনই দাবি করেছেন জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং।
শনিবার সাংবাদিকদের সম্মেলনে তিনি জানিয়েছেন, শুক্রবার জঙ্গি দমনে বড়োসড়ো সাফল্য পেয়েছে পুলিশ। রাজৌরি জেলা থেকে তিন লস্কর-ই-তৈবা জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্র থেকে খবর পেয়ে তল্লাশি চালিয়ে ওই জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। পুলিশকর্মীদের দেখামাত্রই গ্রেনেড ছোড়ে জঙ্গীরা।কিন্তু সৌভাগ্যবশত সেই গ্রেনেডটি বিস্ফোরণ করেনি। ধৃতদের কাছ থেকে দুটি একে ৫৬ আগ্নেয়াস্ত্র, দুটি পিস্তল, চারটি গ্রেনেড এবং এক লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে যে এই অর্থটি তারা পাকিস্তান থেকে পেয়েছে।উপত্যকায় জঙ্গী বাড়বাড়ন্তকে আরও বেশি বৃদ্ধি করার লক্ষ্যে পাকিস্তান এই অর্থসাহায্য জঙ্গিদের করে চলেছে।ড্রোন ব্যবহার করে অস্ত্র সরবরাহ করা হচ্ছে। ড্রোনের মাধ্যমে অস্ত্র সরবরাহ করে এবং অনুপ্রবেশ ঘটে জম্মু-কাশ্মীর কে অশান্ত করতে তৎপর পাকিস্তান। মাদক পাচার করেও জঙ্গিদের হাতে অর্থ তুলে দিচ্ছে পাকিস্তান। সম্প্রতি সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র পাচার করতে গিয়ে দুজন ব্যক্তিকে গ্রেফতারর করা হয়েছে। পাকিস্তানের সমস্ত ষড়যন্ত্রকে ব্যর্থ করতে তৎপর জম্মু ও কাশ্মীর পুলিশ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top