নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি. স.): সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে জঙ্গিদের ঢোকাতে তৎপর পাকিস্তান।ফলে চরম সর্তকতা ভারতীয় সেনাবাহিনীর মধ্যে।পাকিস্তান লাগোয়া নিয়ন্ত্রণ রেখায় বাড়ানো হয়েছে প্রহরা। নিরাপত্তা দুর্ভেদ্য করে তোলার জন্য বাড়তি তিন হাজার সেনা জওয়ানের আস্ত একটা ব্রিগেড মোতায়েন করা হয়েছে সীমান্তে বলে সেনা সূত্রে জানা গিয়েছে।
বাড়তি সেনা জওয়ান মোতায়েন করার ফলে জঙ্গিদের অনুপ্রবেশ রোখার ক্ষেত্রে সাফল্য পেয়েছে সেনাবাহিনী। এবছর জঙ্গিদের অনুপ্রবেশ করাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে পাকিস্তান।তবে অক্টোবর, নভেম্বর পর্যন্ত অনুপ্রবেশ ঘটাতে মরিয়া মরিয়া হয়ে উঠবে পাকিস্তান।সংঘর্ষ বিরতি লংঘন আদতে জঙ্গিদের প্রবেশ করানোর একটা ছক ছাড়া আর কিছু নয় বলে মনে করে ভারত।সম্প্রতি উত্তর কাশ্মীরের ঘুরেজ সেক্টরে জঙ্গিদের অনুপ্রবেশ ভেস্তে দিয়েছিল ভারতীয় সেনা। পূর্ব লাদাখের চিনা আগ্রাসনের মধ্যেই ভারত লাগোয়া সীমান্তে বাড়তি ব্যাটেলিয়ান মোতায়েন করেছে পাকিস্তান। কিন্তু তাদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করতে তৎপর ভারতীয় সেনাবাহিনী। সম্প্রতি শ্রীনগরে এসে ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতি খতিয়ে দেখেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারওয়ানে।

নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশ রুখতে বাড়তি সেনা মোতায়েন
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















