News Flash

  • Home
  • Uncategorized
  • গোষ্ঠী সংক্রমণ হয়েছে কিনা বলতে পারবে আইসিএমআর অথবা কেন্দ্র, দাবি দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর
Image

গোষ্ঠী সংক্রমণ হয়েছে কিনা বলতে পারবে আইসিএমআর অথবা কেন্দ্র, দাবি দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি. স.): ভারতজুড়ে করোনার মারণ দৌরাত্ম্য অব্যাহত। প্রত্যেকদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেদিকে আলোকপাত করে গোষ্ঠী সংক্রমণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দিল্লি স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।পাশাপাশি তিনি এও জানিয়েছেন এই নিয়ে সঠিক তথ্য দিতে পারবে একমাত্র ভারতীয় চিকিৎসা বিজ্ঞান গবেষণা পরিষদ আইসিএমআর এবং কেন্দ্রীয় সরকার।


শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ‘দিল্লি সহ গোটা ভারতজুড়ে যেভাবে বিপুল সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, তাতে করে গোষ্ঠীর ভেতরের সংক্রমণ হয়েছে এটা আমি মনে করছি। যদিও এটা পুরোপুরি টেকনিকাল টার্ম। তাই বৈজ্ঞানিকরা আরও ভাল করে বলতে পারবে।’ দিল্লির করোনা পরিস্থিতি সম্পর্কে অবগত করাতে গিয়ে সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, শুক্রবার দিল্লি জুড়ে আক্রান্তের হার ৬.৭৬ শতাংশ ছিল।বিগত কয়েক দিন ধরে আক্রান্তের হার ৭ শতাংশের নিচে অবস্থান করছে।শুক্রবার করোনায় মৃতের হার ছিল ২.০৫ শতাংশ।আক্রান্তের হার দ্বিগুণ হতে সময় নিচ্ছে ৪০ দিন।৫০০ টি অতিরিক্ত শয্যা করোনা রোগীদের জন্য মোতায়েন করা হয়েছে হাসপাতালগুলোতে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top