News Flash

  • Home
  • Uncategorized
  • সামাজিক মাধ্যমে কর্মসংস্থান নিয়ে অস্বস্তিতে কেন্দ্র
Image

সামাজিক মাধ্যমে কর্মসংস্থান নিয়ে অস্বস্তিতে কেন্দ্র

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি. স.): বৃহস্পতিবার গোটা দেশজুড়ে পালিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন।বিদেশের রাষ্ট্রনেতা থেকে শুরু করে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত প্রত্যেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের সুপ্রিমোরাও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন।
 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে কেন্দ্রের শাসক দল বিজেপির তরফ থেকে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়।কিন্তু সামাজিক মাধ্যম অন্য কথা বলছে।সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর জন্ম দিনের ট্রেন্ডের বদলে অন্য ঘরানার ট্রেন্ড খুব জনপ্রিয় হয়ে উঠছে।আর সেই ট্রেন্ডটি মোটেও কেন্দ্রের শাসক দলের কাছে সুখকর নয়।সামাজিক মাধ্যমে এদিন এক নম্বর ট্রেন্ড ছিল জাতীয় বেকার দিবস পালন করা।যা কিনা সরকারের যুবা বিরোধী ভাবমূর্তি প্রকট করে তুলেছে।ফলে বিজেপির অন্দরে চিন্তার ভাঁজ বৃদ্ধি পেয়েছে।এ বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। তিনি দাবি তুলেছেন এই সরকার কবে যুবক-যুবতীদের কর্মসংস্থানের সম্মান দেবে।কয়েক লক্ষ যুবক যুবতী সামাজিক মাধ্যমে কর্মসংস্থান নিয়ে সওয়াল করে গিয়েছেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top