News Flash

  • Home
  • Uncategorized
  • সোশ্যাল মিডিয়ায় তথ্য প্রচারে সতর্ক হতে বললেন সাংসদ প্রতীমা
Image

সোশ্যাল মিডিয়ায় তথ্য প্রচারে সতর্ক হতে বললেন সাংসদ প্রতীমা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্ঢেম্বর৷৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে জিবির কোভীড ট্রিটমেন্ট সেন্টারের একটি ভিডিও ভাইরাল হয়৷ গত দুই দিন আগে এই ভিডিও প্রকাশ্যে এসেছে বলে জানান সাংসদ প্রতিমা ভৌমিক৷ বুধবার এ জি এম সি-র কনফারেন্স হলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই কথা জানান তিনি৷
এরপর এই রোগীর বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়৷ জিবির রোগী কল্যাণ পরিষদের চেয়ারম্যান সাংসদ প্রতিমা ভৌমিক জানান গত ৮ সেপ্ঢেম্বর এই রোগী জিবির কোভীড ট্রিটমেন্ট সেন্টারে ভর্তি হন৷ এই রোগী অ্যালকোহলিক৷ নেশা সেবন করতেন নিয়মিত৷


কিন্তু জিবিতে আসার পর নেশা সামগ্রী না পাওয়ার পর এই ছটপট করতে থাকে৷ কিন্তু একে নিয়ে বাইরে শুরু হয় অপপ্রচার৷ সমস্ত বিষয় খতিয়ে দেখে সাংসদ প্রতিমা ভৌমিক জানান গত ৮ সেপ্ঢেম্বর ভর্তি হওয়ার পর আজ ১৬ সেপ্ঢেম্বর৷ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে সেই ব্যক্তি সুস্থ আছেন৷ কিন্তু নিয়মিত নেশা সেবন কারী, নেশা না পেলে কি অবস্থা হয় তাই এই ঘটনা বলে দিচ্ছে৷ বর্তমানে সেই ব্যক্তি সুস্থ রয়েছেন৷ অযথা মানুষকে বিভ্রান্ত না করার জন্য আহ্বান জানান সাংসদ প্রতিমা ভৌমিক৷ সোস্যাল মিডিয়া এখন অত্যন্ত শক্তিশালী মাধ্যম৷ তাই এই মাধ্যমে যা দেওয়া হবে তা আগুনের মত ছড়ায়৷ তাই একজন দায়িত্বশীল এবং সু নাগরিক হিসাবে জেনে শুনে কিছু দেওয়ার জন্য বার্তা দেন তিনি৷
প্রতিকূল পরিস্থিতিতে সকলে দায়িত্ব নিয়ে কাজ করছে৷ কোন ভাবেই মানুষকে বিভ্রান্ত করার মত বিষয় যাতে সোস্যাল মিডিয়াতে না দেওয়া হয় তার আহ্বান জানান সাংসদ প্রতিমা ভৌমিক৷ অক্সিজনের জন্য ছটপট করছে এই বিষয়টি সত্য নয় বলে জানান তিনি৷

স্বাস্থ্য কর্মী ও চিকিৎসকেরা সমস্ত ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান৷ জিবির কোভীড ট্রিটমেন্ট সেন্টারে একটি নাম্বার মঙ্গলবার থেকে শুরু করা হয়েছে৷ এই নাম্বারে ফোন করে রোগির আত্মীয় পরিজন রোগির সম্পর্কে জানতে পারবেন৷ করোনা কোন দল ও ধর্ম দেখে হয়না৷ দায়িত্ব নিতে হবে৷ মানুষের প্রতি দায়িত্ব রাজনৈতিক দল গুলির রয়েছে৷
এই মিথ্যা ভিডিও দিয়ে বিরোধীরা ছাড় পাবে না৷ মানুষ তাদের কাছে জিজ্ঞাস করবে বলে জানান সাংসদ প্রতিমা ভৌমিক৷ জিবিকে ডাম্পিং ষ্টেশনে পরিণত করা হয়েছে বিগত সরকারের সময়৷ ১৫ শতাংশ মানুষ কাজ করে না৷ আর ১৫ শতাংশ কাজ জানেনা৷ তাদের পুনঃ বাসনের জন্য এখানে আনা হয়েছিল৷ মাত্র ৭০ শতাংশকে দিয়ে এই পরিস্থিতিতে কাজ করানো হচ্ছে বলে জানান সাংসদ প্রতিমা ভৌমিক৷ ২৫ বছরের ডাম্পিং ষ্টেশনের পাপকে পরিষ্কার করতে হচ্ছে এখন৷ এটা কঠিন কাজ৷ কিন্তু করা হবে বলে জানান জিবির রোগী কল্যাণ পরিষদের চেয়ারম্যান সাংসদ প্রতিমা ভৌমিক৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top