News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রের তিনটি কৃষি বিলের বিরুদ্ধে ভোট দেবে আপ : অরবিন্দ কেজরিওয়াল
Image

কেন্দ্রের তিনটি কৃষি বিলের বিরুদ্ধে ভোট দেবে আপ : অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি. স.): কৃষি নিয়ে কেন্দ্রের প্রস্তাবিত তিনটি বিলের বিরুদ্ধে সংসদের উভয় কক্ষে ভোট দেবে আম আদমি পার্টি। বৃহস্পতিবার মহালয়ার দিন টুইট করে এই কথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।


এদিন হিন্দিতে লেখা এক টুইট বার্তায় অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, কৃষি এবং কৃষি কাজের জন্য যে তিনটি বিল সংসদে পেশ করতে চলেছে তা কৃষক বিরোধী। এই বিলগুলি বিরুদ্ধে গোটা দেশজুড়ে কৃষকরা বিক্ষোভ দেখিয়ে চলেছে। কেন্দ্রীয় সরকারের উচিত এই বিলগুলিকে প্রত্যাহার করা। সংসদে এই বিলগুলোর বিরুদ্ধে ভোট দেবে আম আদমি পার্টি।
উল্লেখ করা যেতে পারে, বুধবার হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা ভুপেন্দ্র সিং হুডা জানিয়েছিলেন, যে তিনটি বিল কেন্দ্রীয় সরকর সংসদে পেশ করতে চলেছে তা কৃষক বিরোধী। রাজ্য বিধানসভায় এই নিয়ে বিশেষ অধিবেশন ডাকা উচিত। কার্যত স্বৈরতান্ত্রিকভাবে এই বিলগুলি নিয়ে এসেছে কেন্দ্র। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top