News Flash

  • Home
  • Uncategorized
  • সংবাদ মাধ্যমকে নিয়ে বক্তব্যের স্পষ্টিকরণ দিলেন মুখ্যমন্ত্রী
Image

সংবাদ মাধ্যমকে নিয়ে বক্তব্যের স্পষ্টিকরণ দিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ সম্প্রতি সাব্রুমে একটি অনুষ্ঠানে সংবাদ মাধ্যমকে নিয়ে মুখ্যমন্ত্রীর এক বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক দেখা দেয়৷ এই পরিস্থিতিতে সাব্রুমে মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে স্পষ্টীকরণ দিলেন খোদ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷
মুখ্যমন্ত্রী জানান রাজ্যের ৩৭ লক্ষ্য বাসিন্দার প্রতি ওনার মূল দায়িত্ব৷ তার মধ্যে সাংবাদিক রয়েছে, ডাক্তার রয়েছে, কৃষক রয়েছে, রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে৷ সকলের প্রতি ওনার দায়িত্ব রয়েছে৷ সাব্রুমের তিনি সকলকে নয়, এক দুইটি সংবাদ মাধ্যম যারা মানুষকে বিভ্রান্ত করছে, তাদের কে বলেছেন তারা যেন মানুষকে বিভ্রান্ত না করে৷ সঠিক বিষয়টি সামনে আসার জন্য৷ মানুষকে বিভ্রান্ত করা হলে মানুষ ভয়ে হাসপাতালে আসতে চায় না৷


পর্যবেক্ষণ করে দেখা গেছে হোম আইসোলেশনে রয়েছে, কিন্তু খুবই খারাপ অবস্থা৷ ভয়ে হাসপাতালে আসছে না৷ পরবর্তী সময় শেষ মুহূর্তে হাসপাতালে আনা হচ্ছে৷ এতে করে প্রানহানি ঘটছে৷ বাড়ি বাড়ি যখন স্বাস্থ্য কর্মীদের পাঠানো হয়েছে, তখনও অনেকে সঠিক ভাবে সাহায্য করেনি৷ অনেক জায়গায় স্বাস্থ্য কর্মীদের বাধাও দেওয়া হয়েছে৷ গোমতী জেলার তিন জন রোগীকে হাসপাতালে নিয়ে আসার সময় এ্যাম্বুলেন্সে মারা গেছে৷ যদি এই সকল রোগীরা ভয় না পেত , সময়মত হাসপাতালে চলে আসতো তাহলে তাদের প্রান হারাতে হতো না৷ সংবাদ মাধ্যমের দায়িত্ব রয়েছে মানুষকে সচেতন করার৷ সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া সংবাদ মাধ্যমের দায়িত্ব৷ মুখ্যমন্ত্রী এইদিন স্পষ্ট করে জানান তিনি সেই দিন বলতে চেয়েছেন ত্রিপুরার মানুষের সামনে বিভ্রান্তকর তথ্য পরিবেশন করা হলে একজন অভিভাবক হিসাবে কোন ভাবেই তা মাপ করতে পারেন না৷ তিনি আরও বলেন রাজ্যের সকল অংশের মানুষের প্রতি ওনার দায়িত্ব রয়েছে৷ প্রথম যে দিন জিবি হাসপাতালে করোনা আক্রান্ত রোগী পাওয়া গিয়েছিল সেই দিন রাজ্যের মানুষ যথেষ্ট ভয় পেয়ে গিয়েছিল৷ তখন কেউ ভয়ে জিবি হাসপাতালে যেতে চাইতো না৷ মানুষকে সাহস যোগানোর জন্য তখন তিনি জিবি হাসপাতালে ছুটে যান৷ দীর্ঘ দুই ঘটনা সময় তিনি সেখানে কাটান৷

তিনি আরও বলেন ত্রিপুরার মানুষের মানসিক শক্তি অনেক বেশি৷ যারা ত্রিপুরার মানুষের মানসিক শক্তি খর্ব করার চেষ্টা করবে তাদের কি করে তিনি মাপ করবেন৷ এই কথাই তিনি সেই দিন বলতে চেয়ে ছিলেন৷ তার বাইরে আর কোন কিছু নয়৷ সেই দিনের বক্তব্যকে কেউ যদি ভুল বুঝে থাকে, তবে তাঁকে ভালো ভাবে একবার দেখা উচিত৷ মুখ্যমন্ত্রী এইদিন স্পষ্ট করে বলেন সাব্রুমে তিনি যে কথা বলেছেন তা কাউকে দুঃখ দেওয়া কিংবা কাউকে অপমান করার জন্য বলেন নি৷ মানুষ যেন বিভ্রান্ত না হয়, তা তিনি বোঝানোর চেষ্টা করেছেন৷ তিনি এইদিন ফের একবার সংবাদ মাধ্যমকে স্বাধীন ভাবে সত্য সংবাদ মানুষের সামনে তুলে ধরার আহ্বান জানান৷ সরকার সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের প্রতি আন্তরিক বলেও জানান তিনি৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top