News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীনগরে আইপিএফটি কর্মীকে মারধরের ঘটনায় তীব্র উত্তেজনা
Image

শ্রীনগরে আইপিএফটি কর্মীকে মারধরের ঘটনায় তীব্র উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ শ্রীনগর থানা এলাকার পূর্ব ধাইরাছড়ায় আইপিএফটি কর্মীর উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে৷ আক্রান্ত আইপিএফটি কর্মীর নাম সত্য দেববর্মা৷ জানা যায় দুর্বৃত্তরা আইপিএফটি পতাকাসহ অন্যান্য সামগ্রী নষ্ট করে দিয়েছে৷ এ ব্যাপারে শ্রীনগর থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷


পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷তবে এখনও পর্যন্ত এই হামলা ও দলের পতাকা নষ্ট করে দেওয়ার ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ৷আশঙ্কা করা হচ্ছে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় অশান্তির পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যেই এ ধরনের হিংসাত্মক কার্যকলাপের সংগঠিত করা হয়েছে৷ উল্লেখ্য শ্রীনগর থানা এলাকায় এর আগেও এ ধরনের রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত হয়েছে৷ পরপর এসব হিংসাত্মক কার্যকলাপ কে কেন্দ্র করে ওইসব এলাকায় রাজনৈতিক উত্তেজনার পারদ বর্তমানে তুঙ্গে৷ রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য এলাকাবাসীর তরফ থেকে রক্ষা প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top