News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত-চিন সীমান্তে বিগত ছ’মাসে অনুপ্রবেশের ঘটনা ঘটেনি : নিত্যানন্দ রাই
Image

ভারত-চিন সীমান্তে বিগত ছ’মাসে অনুপ্রবেশের ঘটনা ঘটেনি : নিত্যানন্দ রাই

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): ভারত-চিন সীমান্ত বরাবর বিগত ছ’মাসে অনুপ্রবেশের কোনও ঘটনাই ঘটেনি। ফের জানিয়ে দিল নরেন্দ্র মোদী সরকার। বুধবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, ভারত-চিন সীমান্ত বরাবর বিগত ছ’মাসে অনুপ্রবেশের কোনও ঘটনা ঘটেনি। ‘বিগত ছ’মাসে পাকিস্তান এবং চিন থেকে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের ঘটনা বৃদ্ধি পেয়েছে, এটা কী সত্যি?’ এই প্রশ্নের উত্তরে লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, ভারত-চিন সীমান্ত বরাবর বিগত ছ’মাসে অনুপ্রবেশের কোনও ঘটনা ঘটেনি।

তবে, পাকিস্তান থেকে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ সম্পর্কে নিত্যানন্দ রাই জানিয়েছেন, বিগত ছ’মাসে-ফেব্রুয়ারিতে ০, মার্চে ৪, এপ্রিলে ২৪, মে মাসে ৮, জুনে ০ এবং জুলাই মাসে ১১ বার ভারত-পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। প্রসঙ্গত, এর আগেও বহুবার কেন্দ্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সাম্প্রতিক সময়ে ভারত-চিন সীমান্তে অনুপ্রবেশের ঘটনা ঘটেনি।

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top