News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষিক্ষেত্রে কংগ্রেসকে কটাক্ষ জগত প্রকাশের
Image

কৃষিক্ষেত্রে কংগ্রেসকে কটাক্ষ জগত প্রকাশের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি. স.): বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা জানিয়েছেন, কৃষকদের সুবিধার্থে সংসদে তিনটে বিল পাশ হতে চলেছে। ফসল উৎপাদন এবং তা রক্ষণাবেক্ষণ এর ক্ষেত্রে সরকারের এই পদক্ষেপ কৃষকদেরকে সাহায্য করবে। কিন্তু কংগ্রেস এর বিরুদ্ধাচরণ করে চলেছে। বুধবার দিল্লিতে বিজেপির সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রথম এবং দ্বিতীয় কার্যকালে যেসব গরিব, কৃষক, শ্রমিক, বঞ্চিত এবং শোষিতদের সমাজের মানুষদের মূলস্রোতে ফেরানোর জন্য কাজ করে গিয়েছেন।এই সকল মানুষদের ক্ষমতায়নের জন্য কেন্দ্রের তরফ থেকে পরিকল্পনা এবং প্রকল্প গ্রহণ করা হয়েছে। ঠিক একইভাবে কৃষকদের সুবিধার্থে তিনটি বিল পেশ করা হবে সংসদে। এই তিনটি বিল নিয়ে লোকসভা এবং রাজ্যসভার চর্চা হবে।ইতিমধ্যেই তিনটি বিলের মধ্যে অন্যতম অত্যাবশ্যক পণ্য (সংশোধিত) ২০২০ গত মঙ্গলবার লোকসভায় আলোচনা হওয়ার পর পাশ হয়।বাকিগুলির উপর আলোচনা হবে।কৃষি ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি করার জন্য এই তিনটি বিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।কৃষকেরা অত্যন্ত দ্রুতগতিতে নিজের ফসলের দাম পাবে। দূরদৃষ্টি সহকারে এই বিলগুলিকে তৈরি করা হয়েছে। এই বিলগুলির বিরোধিতা করে কংগ্রেসের দ্বিমুখী নীতি প্রকাশ্যে চলে এসেছে।সব বিষয়ে কংগ্রেস রাজনীতি করতে তৎপর।রাজনীতি ছাড়া কংগ্রেস আর কিছু চেনে না ও জানে না। 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top