News Flash

  • Home
  • Uncategorized
  • স্বরাষ্ট্র দপ্তরের লাই ডিটেকশন ডিভিশনে নিয়োগ বিজ্ঞপ্তি
Image

স্বরাষ্ট্র দপ্তরের লাই ডিটেকশন ডিভিশনে নিয়োগ বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ ভারতের সংবিধানের ৩০৯ ধারা অনুযায়ী ত্রিপুরার স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্ত স্টেট ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্টেন্ট, লাই ডিটেকশন ডিভিশন পদে নিযুক্তির ক্ষেত্রে শিক্ষাগত ও অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা নির্ধারণ করা হয়েছে৷ তার উল্লেখযোগ্য দিকগুলি নিম্নরূপ৷


এ বিষয়ে প্রণীত আইন ‘দ্য রিক্রটমেন্ট রুলস, ২০২০’ বলে পরিগণিত হবে এবং সরকারি গ্যাজেটে প্রকাশিত হওয়ার সাথে সাথেই তা কার্যকর হবে৷ একমাত্র পদটি হবে গ্রপ সি, নন গ্যাজেটেড৷ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে স্বরাষ্ট্র দপ্তর সরাসরি এই পদে নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে৷ তাছাড়া এসসি, এসটি, দিব্যাঙ্গজন ও সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বয়সসীমা ৫ বছর শিথিলযোগ্য৷ শিক্ষাগত যোগ্যতা হতে হবে সাইকোলজি বা ফরেনসিক সাইকোলজি / ক্রিমিনোলোজিতে ৪৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতক৷ বয়স ও অন্যান্য বিষয়ে সরকারি নিয়মে যে ছাড় রয়েছে তা অপরিবর্তিত থাকবে৷ এরপরও যদি রুলস নিয়ে কোনও দ্বদ্ব দেখা দেয় তাহলে ত্রিপুরা সরকারের স্বরাষ্ট্র দপ্তর সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে৷ স্বরাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ সংবাদটি জানানো হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top