News Flash

  • Home
  • Uncategorized
  • গ্লোবাল পার্টনারশিপকে নয়া উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য মুখিয়ে আছি : নরেন্দ্র মোদী
Image

গ্লোবাল পার্টনারশিপকে নয়া উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য মুখিয়ে আছি : নরেন্দ্র মোদী

টোকিও ও নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): শিনজো আবে-র পর জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন প্রাক্তন মুখ্য ক্যাবিনেট সচিব ইয়োশিহিদে সুগা। বুধবার ইয়োশিহিদে সুগাকে জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছে জাপানের পার্লামেন্ট। ৭১ বছর বয়সী সুগা অতি সহজেই, পার্লামেন্টের নিম্নকক্ষে ৪৬২-র মধ্যে ৩১৪টি ভোট পেয়ে জয়লাভ করেছেন। জাপানের ভাবী প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগাকে হার্দিক অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার টুইট করে নরেন্দ্র মোদী লিখেছেন, ‘জাপানের প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার জন্য ইয়োশিহিদে সুগাকে হার্দিক অভিনন্দন। আমাদের স্পেশ্যাল স্ট্রাটেজিক ও গ্লোবাল পার্টনারশিপকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য আমি মুখিয়ে আছি।’

এক-দুই বছর নয়, প্রায় আট বছর পর নয়া প্রধানমন্ত্রী পাওয়ার পথে জাপান। নিম্নকক্ষে সুগার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টিই সংখ্যাগরিষ্ঠ, ফলে জয়লাভ সহজই ছিল তাঁর কাছে। ভোটগণনা শেষে নিম্নকক্ষের স্পিকার তাদামোরি ওশিমা জানিয়েছেন, ফলাফল অনুযায়ী, ইয়োশিহিদে সুগাকে নতুন প্রধানমন্ত্রী বেছে নিয়েছে আমাদের কক্ষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জাপানের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী শিনজো আবের স্থলাভিষিক্ত হচ্ছেন ইয়োশিহিদে সুগা। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন আবে।

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top