News Flash

  • Home
  • Uncategorized
  • মোদী সরকারের কাছে মানুষের মৃত্যু গুরুত্ব পায় না : রাহুল গান্ধী

মোদী সরকারের কাছে মানুষের মৃত্যু গুরুত্ব পায় না : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): নরেন্দ্র মোদী সরকারের প্রতি রাহুল গান্ধীর আক্রমণ দিন দিন আরও বাড়ছে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমন করলেন রাহুল গান্ধী। রাহুলের মতে, এই সরকারের কাছে মানুষের মৃত্যু গুরুত্ব পায় না। কটাক্ষ রাহুল টুইটারে লিখেছেন, ‘মোদী সরকার জানেই না লকডাউন পর্বে কতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। কতজন কাজ হারিয়েছেন। আপনি গণনা করেননি, তার মানে কী মৃত্যু হয়নি?’


মঙ্গলবার নিজের টুইটার হ্যান্ডেলে রাহুল লিখেছেন, ‘মোদী সরকার জানেই না লকডাউন পর্বে কতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। কতজন কাজ হারিয়েছেন। আপনি গণনা করেননি, তার মানে কী মৃত্যু হয়নি? দুঃখের বিষয় হল এই সরকারের কাছে মানুষের মৃত্যু গুরুত্ব পায় না। গোটা বিশ্ব দেখেছিল তাঁরা (পরিযায়ী শ্রমিক) মারা যাচ্ছেন। শুধু মোদী সরকারের কাছেই কোনও খবর ছিল না’


সোমবার সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষকুমার গঙ্গোয়ার জানিয়েছিলেন, লকডাউন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের মৃত্যু সংক্রান্ত কোনও তথ্য সরকারের কাছে নেই। তারই প্রেক্ষিতে এ দিন মোদী সরকারকে নিশানা করেছেন রাহুল।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top