News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাটে এনআইএ-র জালে আইএসআই- এর গুপ্তচর
Image

গুজরাটে এনআইএ-র জালে আইএসআই- এর গুপ্তচর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি. স.): ভারতীয় নৌসেনার গতিবিধি এবং ডুবোজাহাজের ওপর নজরদারি চালিয়ে তার থেকে সংগৃহীত তথ্য পাকিস্তানে পাচার করছিল গুজরাটের গোধরা বাসিন্দা গিটেলি ইমরান (৩৭) নামে এক ব্যক্তি। এনআইএ ওই ব্যক্তিকে গুপ্তচরবৃত্তির করার অপরাধে গ্রেফতার করেছে।


এই প্রসঙ্গে মঙ্গলবার এনআইএ মুখপাত্র সোনিয়া নারাং জানিয়েছেন, গিটেলি ইমরান (৩৭) নামে ওই ব্যক্তি গুজরাটের গোধরার বাসিন্দা।গুপ্তচরবৃত্তি করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় নৌসেনার ওপর নজরদারি চালিয়ে তার থেকে সংগৃহীত স্পর্শকাতর, গোপন এবং গুরুত্বপূর্ণ তথ্য সে পাকিস্তানের পাচার করে দিচ্ছিল। সোমবার ইউএপিএ এবং ও এস এ ধারায় গ্রেফতার করা হয়েছে ইমরানকে।

 
জানা গিয়েছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর হয়ে গুপ্তচরবৃত্তি করত। তদন্তকারী আধিকারিকরা ইমরানের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণের ডিজিটাল সরঞ্জাম এবং গোপনীয় তথ্য ফাইল বাজেয়াপ্ত করেছে। জানা গিয়েছে ইমরান ভারতীয় নৌসেনার সামরিক জাহাজ এবং ডুবুজাহাজের গতিবিধি ও অবস্থান সম্পর্কে পাকিস্তানকে অবগত করিয়ে আসছিল। এর পেছনে আন্তর্জাতিক গুপ্তচর চক্র কাজ করছে বলে জানা গিয়েছে। এনআইএ-র মুখপাত্র আরও জানিয়েছেন জেরায় ওই ব্যক্তির স্বীকার করে নিয়েছেন যে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে নৌসেনার একাধিক জওয়ান তার সংস্পর্শে এসে ছিল। ভারতে পাকিস্তানের এমন ধরনের গুপ্তচর আর কটা আছে তা খুঁজে বার করছে এনআইএ।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top