News Flash

  • Home
  • Uncategorized
  • প্রণয়ের জেরে বিলোনীয় থেকে পলাতক প্রেমিক যুগল আটক
Image

প্রণয়ের জেরে বিলোনীয় থেকে পলাতক প্রেমিক যুগল আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্ঢেম্বর৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়া থেকে পালিয়ে আসা এক নাবালক ও নাবালিকাকে আটক করেছে আগরতলার পশ্চিম মহিলা থানার পুলিশ৷জানা যায় এক নাবালক এবং নাবালিকা পালিয়ে এসে মন্দিরে বিয়ে করেছে বলে তারা দাবি করেছে৷ সোমবার তারা আগরতলা জগন্নাথ বাড়ি এলাকায় ঘোরাফেরা করছিল৷ তখন টহলদারি পুলিশের সন্দেহ হয়৷সন্দেহভাজন নাবালক ও নাবালিকাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে মহিলা থানার পুলিশ জানতে পারে তারা বাড়ি থেকে পালিয়ে এসে মন্দিরে বিয়ে করেছে৷ আগরতলা থেকে তারা গোহাটি যাওয়ার পরিকল্পনা করছিল বলেও স্বীকার করেছে৷

সন্দেহভাজন এই নাবালক নাবালিকা কে আটক করে পুলিশ তাদের অভিভাবকের সঙ্গে যোগাযোগ করে৷তাদেরকে অভিভাবকের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেয়া হচ্ছে বলে আগরতলা পশ্চিম মহিলা থানা সূত্রে জানা গেছে৷উল্লেখ্য নাবালক নাবালিকা বিয়ে পুরোপুরি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কিভাবে এই নাবালক নাবালিকা পালিয়ে এসে মন্দিরে বিয়ে হল সে নিয়ে নানা প্রশ্ণ দেখা দিয়েছে৷এ ধরনের বাল্যবিবাহ বন্ধ করার জন্য প্রশাসনের তরফ থেকেও ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ চাইল্ড লাইন এ ক্ষেত্রে দীর্ঘদিন ধরে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে৷সংবাদ আগরতলা পশ্চিম থানার পুলিশও এক্ষেত্রে এক উল্লেখযোগ্য নজির স্থাপন করেছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top