News Flash

  • Home
  • Uncategorized
  • দিনদুপুরে ধলেশ্বরে বাইক চুরি
Image

দিনদুপুরে ধলেশ্বরে বাইক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্ঢেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার ধলেশ্বর তিন নম্বর রোডে সোমবার দুপুর নাগাদ একটি বাইক চুরির ঘটনা ঘটেছে৷ জানা যায় একই বাড়ির কাছে বাইক দাঁড় করিয়ে এক শ্রমিক ওই বাড়িতে সকাল থেকে কাজ করছিল৷ বেলা তিনটে নাগাদ খাওয়া-দাওয়ার পর শ্রমিক যখন বাইরের দিকে লক্ষ করে তখন দেখে সেখানে বাইক নেই৷ তাতে তার মাথায় বাজ পড়ার উপক্রম৷সঙ্গে সঙ্গে বিষয়টি অন্যান্য শ্রমিক এবং বাড়ির মালিককে জানানো হয়৷

খবর পাঠানো হয় আগরতলা পূর্ব থানার পুলিশকে৷ পুলিশ ছুটে আসে৷ এ ব্যাপারে মামলা গৃহীত হয়েছে৷তবে এখনো পর্যন্ত উদ্ধার করতে সক্ষম হয়নি পুলিশ৷দিন-দুপুরে ধলেশ্বর তিন নম্বর ওয়ার্ড থেকে বাইক চুরির ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top