News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড-১৯ মোকাবিলায়দলমত নির্বিশেষে সকলকে একসাথে কাজ করার উপর মুখ্যমন্ত্রীর গুরুত্বরোপ
Image

কোভিড-১৯ মোকাবিলায়দলমত নির্বিশেষে সকলকে একসাথে কাজ করার উপর মুখ্যমন্ত্রীর গুরুত্বরোপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে কোভিড-১৯ মোকাবিলায় দলমত নির্বিশেষে সকলকে একসাথে কাজ করতে হবে৷ মানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে৷ অসহায়, আর্ত ও মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে হবে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ ক্যাম্পেরবাজারস্থিত স্বাবলম্বন প্রশিক্ষণ কেন্দ্রে একদিনের মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন৷ স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, আগামী ১৭ সেপ্ঢেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০তম জন্মদিন৷ এই জন্মদিনকে সামনে রেখে আজ ১৪ সেপ্ঢেম্বর থেকে ১৭ সেপ্ঢেম্বর পর্যন্ত ৭ দিন সারা দেশে ’সেবা সপ্তাহ’ পালন করা হবে৷ এই কর্মসূচিতে থাকবে বৃক্ষরোপণ, স্বেচ্ছা রক্তদান, বিকলাঙ্গদের মধ্যে ট্রাইসাইকেল প্রদান, রোগীদের মধ্যে ফল বিতরণ, মাস্ক বিতরণ৷ এরই অঙ্গ হিসেবে আজ ১৪-বাধারঘাট ভারতীয় জনতা যুব মোর্চা এই স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে৷


মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতবর্ষকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বানানোর উদ্যোগ নিয়েছেন৷ আমরা এমন একজন প্রধানমন্ত্রীকে পেয়েছি যার আত্মত্যাগ, কর্মপ্রচেষ্টা, গরিবের প্রতি সহমর্মিতা অতুলনীয়৷ তিনি সততার প্রতীক৷ দেশের জন্য প্রধানমন্ত্রী যে সমস্ত কর্মসূচি নিয়েছেন তা বিদেশেও আজ প্রশংসিত হচ্ছে৷ করোনা মোকাবিলার জন্য আগে ভারতে পিপিই কিট, এন-৯৫ মাস্ক বা অন্যান্য জিনিস উৎপাদন হতো না৷ আজ প্রধানমন্ত্রীর উদ্যোগেই এই জিনিসগুলি দেশে উৎপাদিত হচ্ছে৷ প্রধানমন্ত্রী স্বচ্ছ ও ভ্রষ্টাচারমুক্ত সমাজ ও দেশ গঠনের উদ্যোগ নিয়েছেন৷ রাজ্যে কোভিড-১৯ মোকাবিলায় সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে৷ এখন ঘরে ঘরে স্ব-সহায়কদলের সদস্যরা মাস্ক তৈরি করেন৷ রাজ্য, জেলা, মহকুমা এমনকি প্রতিটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অি’জেনের ব্যবস্থা করা হয়েছে৷ হোম আইসোলেশনে থাকা রোগীদের অি’মিটার দেওয়া হয়েছে৷ ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করছেন৷ তাই এখন সমালোচনা নয়, সকলকে একযোগে কাজ করতে হবে৷


মুখ্যমন্ত্রী বলেন, বাধারঘাট এলাকার রাস্তা সংস্কারে এখন পর্যন্ত ১.৫ কোটি টাকা খরচ করা হয়েছে৷ এই এলাকার ১৪টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে কমিউনিটি হেলথ সেন্টারে উন্নীত করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে৷ এছাড়া এই এলাকায় পানীয় জল সম্পসারণের কাজ এগিয়ে চলেছে৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পে ২ লক্ষ ৫০ হাজার কৃষককে বছরে ৬,০০০ টাকা করে সহায়তা করা হয়েছে৷


রাজ্যের ক’ষকদের কাছ থেকে সরকার প্রতি কিলো ১৮.১৫ টাকা সহায়কমূল্যে ধান ক্রয় করছে৷ যারা মাছ বিক্রয় করেন সরকার তাদের নিজ পায়ে দাঁড় করানোর জন্য তপশিলি জাতি কল্যাণ নিগম থেকে ৩ বছরে প্রথম ধাপে ১০ হাজার টাকা, দ্বিতীয় ধাপে ৫০ হাজার টাকা ও ত’তীয় ধাপে ৫০ হাজার টাকা ঋণ দেবে৷ তিনি বলেন, রাজ্যের প্রতিটি মানুষের কল্যাণে সরকার কাজ করছে৷ অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে বিধায়ক মিমি মজমদার বলেন, যারা সমাজের জন্য সততার সাথে কাজ করেন তাদের অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়৷ তাই সমালোচনায় ভয় না পেয়ে আমাদের সকলকে সামনের দিকে এগিয়ে যেতে হবে৷
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ডা. মানিক সাহা ও এলাকার বিশিষ্ট নাগরিক ড. অলক ভট্টাচার্য৷ উপস্থিত ছিলেন ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, এলাকার বিশিষ্ট নাগরিক সুুকান্ত ঘোষ ও তপন ভ-াচার্য৷ শিবিরে ২৬ জন রক্তদান করেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top