News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে মহিলার কাছ থেকে টাকা ছিনতাই
Image

খোয়াইয়ে মহিলার কাছ থেকে টাকা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্ঢেম্বর৷৷ খোয়াইয়ের বন্ধন ব্যাংকের শাখা থেকে টাকা তুলে বাড়িতে ফেরার পথে এক মহিলার কাছ থেকে কুড়ি হাজার টাকা ছিনতাই হয়েছে৷জানা যায় বন্ধন ব্যাংকের শাখা থেকে এক গরিব মহিলা কুড়ি হাজার টাকা ঋণ গ্রহণ করেন৷


টাকা তুলে মাস্টার পাড়ার ভেতর দিয়ে তিনি বাড়িতে ফিরছিলেন৷ অবশ্য মহিলার সঙ্গে অন্য কেউ ছিলেন না৷মাস্টারপাড়া আসতেই এক যুবক এসে মহিলাকে বলে বন্ধন ব্যাংক থেকে যে কুড়ি হাজার টাকা তিনি এনেছেন সেখানে টাকা কম রয়েছে৷ টাকাগুলি গুনে দেবার জন্য তার কাছ থেকে সেই টাকা নেয় ওই যুবক৷টাকা গোনে দেওয়ার নাম করে মহিলার কাছ থেকে ১৮ হাজার টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয় ওই প্রতারক যুবক৷ টাকা নিয়ে ওই যুবক যখন পালিয়ে যাচ্ছিল তখন অসহায় মহিলা চিৎকার করেন.৷মহিলার চিৎকার শুনে স্থানীয় লোকজনরা বের হয়ে আসলো ততক্ষন ওই প্রতারক যুবক টাকা নিয়ে পালিয়ে যায়৷ পরবর্তী সময়ে এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়৷ কিন্তু হাতিয়ে নেয়া টাকা উদ্ধার করা সম্ভব হয়নি৷এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top