News Flash

  • Home
  • Uncategorized
  • কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, দলের শৃঙ্খলা মেনে কাজ করার
Image

কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, দলের শৃঙ্খলা মেনে কাজ করার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্ঢেম্বর৷৷ শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপি সভাপতি ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপির কোর কমিটির সদস্য তথা মন্ত্রী রতন লাল নাথ, প্রদেশ বিজেপির সহসভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি ডঃ অলক ভট্টাচার্য সহ অন্যান্যরা৷

এইদিনের বৈঠকে সদর জেলা শহরাঞ্চল কমিটির সদস্য সদস্যাদের পাশাপাশি জেলার অধিন বিভিন্ন মণ্ডলের মণ্ডল সভাপতি সহ জেলার বিধায়করা উপস্থিত ছিলেন৷ এইদিনের বৈঠকে মূলত সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়৷ বৈঠকে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী দলীয় কার্যকরতাদের দলের শৃঙ্খলা মেনে কাজ করার বার্তা দেন৷ মুখ্যমন্ত্রী বলেন বর্তমান সরকারের আড়াই বছর হয়েছে৷ তার আগেও সকলে বিজেপি দলের কার্যকরতা ছিল৷ তার মূল্যায়ন নিজেদের কাছে থাকা প্রয়োজন৷ সরকার ছাড়াও ভারতীয় জনতা পার্টির সংগঠন ত্রিপুরা রাজ্যে ছিল৷ কিন্তু তখন বিজেপি দলের সদস্য সংখ্যা কম ছিল৷ তাই অতীতকে ভুলে গেলে চলবে না৷ কারন রাজ্যে বিজেপির অতীত আড়াই বছর নয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top