News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় রেকর্ড মৃত্যু রাজ্যে, একদিনে ১২
Image

করোনায় রেকর্ড মৃত্যু রাজ্যে, একদিনে ১২

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্ঢেম্বর৷৷ করোনায় রাজ্যে রেকর্ড মৃত্যু৷ একদিনে ১২ জনের মৃত্যু হয়েছে৷ তাতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল ১৯৪৷ শুক্রবার সরকারী তথ্যে দেখা গিয়েছে এদিন ৬১৯ জন নতুন করোনা সংক্রমিতের সন্ধান পাওয়া গিয়েছে৷ এদিন ৪১৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ তাতে ৬১৯ জনের কোভিড ১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ রাজ্যে করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে৷ তাতে বিভিন্ন মহল থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷


এদিকে,শুক্রবার এক দফা পরিদর্শনের পর ফের একবার শনিবার জিবির কোভিড কেয়ার সেন্টার সহ ফ্লু ক্লিনিক, মেডিসিন ওয়ার্ড পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধি দল৷ প্রথমে তারা ভিজিট করেন জিবির কোভিড কেয়ার সেন্টারটিতে৷ সেখানে প্রবেশ করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধিরা সরেজমিনে খতিয়ে দেখেন কোভিড কেয়ারের বর্তমান ব্যবস্থা৷ ই প্রতিনিধি দলের সঙ্গে কোভিড কেয়ারের দায়িত্বে থাকা চিকিৎসকরা ও ছিলেন৷ কি রকম- হওয়া উচিত কোভিড হাসপাতালের পরিষেবা, পাশাপাশি যেগুলো রয়েছে তার মধ্যে আরো কি কি প্রয়োজনের তাগিদে সংযুক্ত করার দরকার রয়েছে, এই বিষয়ে ও আলোচনা করে নিজেদের অভিমত দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধি দলের সদস্যরা৷ এখানেই শেষ নয়, এই প্রতিনিধি দলটি পরবর্তীতে যান জিবির মেডিসিন ওয়ার্ডে৷ সেখানের গোটা চিত্রটা ও দেখেন তারা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top