News Flash

  • Home
  • Uncategorized
  • সোশ্যাল মিডিয়ায় পরিচয় সূত্রে বিয়ে, নির্যাতিতা গৃহবধূ দ্বারস্থ হল পুলিশের
Image

সোশ্যাল মিডিয়ায় পরিচয় সূত্রে বিয়ে, নির্যাতিতা গৃহবধূ দ্বারস্থ হল পুলিশের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্ঢেম্বর৷৷ সোশ্যাল মিডিয়ায় পরিচয় সূত্রে বিয়ে করে চরম অশান্তির শিকার হচ্ছে এক গৃহবধূ৷ এ ব্যাপারে অভিযুক্ত স্বামী তনময় মজুমদারের বিরুদ্ধে আগরতলা পশ্চিম মহিলা থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ নির্যাতিতা গৃহবধূ জানিয়েছে তার বাপের বাড়ি কলকাতায়৷ সামাজিক মাধ্যমে পরিচয় সূত্রে তার সঙ্গে বিয়ে হয়৷
বিয়ের পর কিছুদিন সুখ-শান্তিতে কার ছিল৷ কিন্তু সেই সুখ শান্তি স্থায়ী হয়নি৷ ভালোবেসে বিয়ে করে চরম অশান্তি সৃষ্টি হয়েছে৷

গৃহবধূকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ঠিকমতো খাওয়া-দাওয়া পর্যন্ত দিচ্ছে না৷ স্বামী তনময় মজুমদার আকন্ঠ মদ্যপান করে বাড়িতে ফিরে স্ত্রীর উপর নির্যাতন চালায় বলে অভিযোগ৷নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত গৃহবধু তার স্বামী তনময় মজুমদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে বাধ্য হয়৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত অভিযুক্ত স্বামী তন্ময় মজুমদারকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top