News Flash

  • Home
  • Uncategorized
  • খেজুরবাগানে রাস্তা নিয়ে বিবাদের জেরে ছুরিকাহত এক ব্যক্তি, উত্তেজনা
Image

খেজুরবাগানে রাস্তা নিয়ে বিবাদের জেরে ছুরিকাহত এক ব্যক্তি, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্ঢেম্বর৷৷ রাস্তা নিয়ে বিবাদের জেরে ছুরিকাঘাত এক ব্যক্তি৷ ঘটনা শনিবার রাজধানীর খেজুরবাগান ব্রাহ্মন পারা এলাকায়৷ আহত ব্যক্তির নাম উদয় কিশোর দেববর্মা৷ অভিযুক্তের নাম চিত্ত দেবনাথ৷ পেশায় গাড়ি চালক৷ খবর পেয়ে ঘটনা স্থলে যায় এন সি সি থানার পুলিশ৷ অভিযুক্তের বাড়িতে গেলে জানতে পারে সে পলাতক৷ এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে৷ স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন৷


তাদের অভিযোগ প্রায়শই অভিযুক্ত চিত্ত দেবনাথ এলাকার মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে৷ এমনকি হুমকি ও গায়ে হাত তোলার মত কান্ড ঘটায়৷ এরই মধ্যে এদিন সকালে স্থানীয় বাসিন্দা উদয় কিশোর দেববর্মাকে ছুরিকাঘাত করে পালায়৷ আহত ব্যক্তির ডান হাতে ছুরির আঘাত লাগে৷ ঘটনা স্থলে পাওয়া যায় ছুরি৷ এই ঘটনায় মামলা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top