News Flash

  • Home
  • Uncategorized
  • সালেমায় নাবালিকা ধর্ষণ কান্ডে গ্রেপ্তার নেই, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয়রা
Image

সালেমায় নাবালিকা ধর্ষণ কান্ডে গ্রেপ্তার নেই, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয়রা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্ঢেম্বর৷৷ সালেমা থানার ওসি’’র গাফিলতির কারণে এখনো পর্যন্ত অধরা সালেমা থানার অধিন নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্ত অভিজিৎ দাস৷ সালেমা থানাধীন পশ্চিম সিঙ্গিনালা এলাকায় তিনদিন আগে ধর্ষণের শিকার হয়েছিল এক নাবালিকা৷


একই এলাকার বাসিন্দা অভিজিৎ দাস বাড়িতে একা পেয়ে মেয়েটিকে ধর্ষণ করে৷ ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় মামলা দায়ের করা হয়৷ কিন্তু এখনও পর্যন্ত সালেমা থানার পুলিশ আটক করতে পারেনি অভিযুক্তকে৷ বৃহস্পতিবার এই ধর্ষণ কাণ্ডে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে সালেমা থানার ওসির সাথে মিলিত হয় এবিভিপি কার্যকর্তারা৷ তারপর বৃহস্পতিবার রাতে এবিভিপি এক কার্যকর্তার বাড়িতে হামলা চালায় একই এলাকার বেশ কিছু দুষৃকতী৷


দুষৃকতীরা ধর্ষণ কাণ্ডে অভিযুক্তর সাথে মিলে হামলা চালায় এবিভিপির কার্যকর্তার বাড়িতে৷ ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন সুরমার বিধায়ক আশিস দাস, সুরমার মন্ডল সভাপতি সন্তোষ কুমার দাস সহ বিজেপির অন্যান্য কর্মকর্তারা৷ বিধায়ক আশিস দাস ঘটনা প্রত্যক্ষ করার পর এই ঘটনার নিন্দা জানান৷ পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top