News Flash

  • Home
  • Uncategorized
  • কুর্সির লালসায় পঞ্চায়েত ভাঙ্গার ষড়যন্ত্র শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধির
Image

কুর্সির লালসায় পঞ্চায়েত ভাঙ্গার ষড়যন্ত্র শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধির

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১১ সেপ্ঢেম্বর৷৷ প্রধান ও উপ-প্রধানের চেয়ারে লালসায় কংগ্রেস দলের সাথে আঁতাত করে পঞ্চায়েত ভাঙ্গার স্বপ্ণ দেখছে শাসক দলের পঞ্চায়েত উপপ্রধান ও মেম্বার৷তাদের মদত করছে পঞ্চায়েত সচিবও, অভিযোগ স্থানীয় পঞ্চায়েতের শাসক দলের প্রধান মেম্বার সহ এলাকার শাসক দলের নেতৃত্বদের৷৷ ঘটনা উত্তরের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে৷
ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার কদমতলা ব্লকাধীন ফুলবাড়ির গ্রাম পঞ্চায়েতটি ইতিমধ্যে খবরের শিরোনাম দখল করে নিয়েছে৷ বিগত ত্রিস্তরীয় নির্বাচনের পর সিপিআইএম দলের কাছ থেকে ছিনিয়ে শাসক দল বিজেপির ৪ জন পঞ্চায়েত প্রতিনিধি ও নির্দলীয় দুইজন পঞ্চায়েত প্রতিদিন নিয়ে যৌথভাবে পঞ্চায়েত গঠন করে শাসক দল বিজেপি৷ যদিও পরবর্তী সময়ে দুইজন নির্দলীয় পঞ্চায়েত প্রতিনিধি বিজেপিতে যোগদান করেন৷বর্তমানে বিজেপি দলের ছয় জন ও কংগ্রেস দলের ৫ জন পঞ্চায়েত সদস্য নিয়ে মোট ১১ জনে ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতটি পরিচালিত৷ সেখানে নির্দল থেকে বিজেপি দলে আসা হাজিরা বেগমকে প্রধানের দ্বায়িত্বে বসানো হয়৷


কিন্তু পঞ্চায়েত গঠনের পর থেকেই বিজেপি দলের দুই জন পঞ্চায়েত প্রতিনিধি অর্থাৎ উপপ্রধান মিন্টু নাথ ও মেম্বার আস্কর আলী কংগ্রেস দলের পাঁচ জন পঞ্চায়েত সদস্যের সাথে গোপন আঁতাত করে পঞ্চায়েত ভাঙতে শুরু করেছেন বলে বিজেপি দলের প্রধান মেম্বার সহ এলাকার শাসক দলীয় নেতাদের অভিযোগ৷ উনাদের অভিযোগ, প্রধান ও উপ প্রধানের চেয়ারের লোভে মিন্টু নাথ ও মেম্বার আস্কর আলী কংগ্রেসের সাথে গোপন আঁতাত করে বর্তমান শাসকদলীয় পরিচালিত পঞ্চায়েতের উপর অনাস্থা এনে পঞ্চায়েত ভেঙ্গে দিতে চাইছে৷ আর তাদের সঙ্গ দিচ্ছেন খোদ পঞ্চায়েত সচিব পল্লবী চক্রবর্তী বলেও উনাদের অভিযোগ৷উনারা আরো অভিযোগ করে বলেন, ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে ২ নং ওয়ার্ডের আই এ ওয়াই ঘর প্রাপক বেনিফিসারী সালমা বেগমকে ২০ হাজার টাকা এবং আনজির আলীকে ১০ হাজার টাকার প্রলোভন দেখিয়ে প্রধান হাজিরা বেগম ও তার স্বামী মানিক উদ্দিনের নামে টাকা আত্মসাৎ এর অভিযোগ সামাজিক মাধ্যমে ভাইরাল করে দিয়েছে কংগ্রেস দলের সঙ্গে আঁতাত কারী বিজেপি দলের দুই পঞ্চায়েত সদস্য ও কংগ্রেস দল৷বেনিফিসারীদের টাকার প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে প্রধানের স্বামী মানিক উদ্দিনের নামে আই এ ওয়াই ঘর পাওয়ার সুবিধার ক্ষেত্রে বেনিফিসারীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উত্থাপিত করা হয়েছে৷


যা বর্তমানে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে৷ আর ভাইরাল হয়ে পড়াতে স্থানীয় শাসকদলীয় নেতৃত্বরা সরজমিনে আইএওয়াই ঘর প্রাপক বেনিফিসারীদের সাথে কথা বলেন৷কথা বলে জানতে পারেন যে, উপপ্রধান মিন্টু নাথ ও মেম্বার আস্কর আলী কংগ্রেস দলের সঙ্গে যোগ সূত্র করে বেনিফিসারীদের টাকার প্রলোভন ও ভয়-ভীতি দেখিয়ে প্রধানের স্বামী মানিক উদ্দিনের বিরুদ্ধে এ ধরনের নোংরা মিথ্যা বদনাম করছেন৷ শাসকদলীয় উপপ্রধান মিন্টু নাথ ও মেম্বার আস্কর আলী প্রধান ও উপপ্রধানের চেয়ারের লোভে বিজেপি পরিচালিত পঞ্চায়েতি ভেঙে কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত গঠন করতে চাইছে বলেও শাসকদলীয় নেতৃত্বদের অভিযোগ৷ উল্লেখযোগ্য বিষয় হলো অভিযোগকারী আইএওয়াই বেনিফিসারি সালমা বেগম ও আনজির আলী অকপটে স্বীকার করেছেন যে, কংগ্রেস দলের নেতৃত্বরা এবং বিজেপি দলের উপ প্রধান ও এক মেম্বার তাদেরকে টাকার প্রলোভন দেখিয়ে প্রধান ও তার স্বামীর নামে মিথ্যে অভিযোগ করতে বলেছিলেন৷তাই উনারা তাদের কথায় প্রধান ও তার স্বামীর নামে মিথ্যে অভিযোগ করেছিলেন৷
অপরদিকে সমস্ত ঘটনা নিয়ে উপপ্রধান মিন্টু নাথকে জিজ্ঞেস করলে তিনি সংবাদমাধ্যমে সামনে বলেন, পুরো ঘটনাটি দলীয় কার্যকর্তাদের কাছে জানিয়েছেন৷দল যে সিদ্ধান্ত নেবে তা উনি মাথা পেতে নেবেন৷
এখন সংবাদের শিরোনাম দখলকারী ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাদা ছোড়াছুড়ি রাজনীতি দমন করে কি ভূমিকা গ্রহণ করে শাসক দল?নাকি সেই সুযোগে পঞ্চায়েত দখল করে নেয় কংগ্রেস দল সেটাই এখন দেখার বিষয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top