News Flash

  • Home
  • Uncategorized
  • সুুস্থ করে তুলতে ও মৃত্যুর হার ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, জানালেন সাংসদ প্রতীমা
Image

সুুস্থ করে তুলতে ও মৃত্যুর হার ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, জানালেন সাংসদ প্রতীমা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্ঢেম্বর৷৷ কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলায় সংক্রমিতদের যথাযথ চিকিৎসা পরিষেবার মাধ্যমে সুুস্থ করে তুলতে ও মৃত্যহার ঠেকাতে রাজ্য সরকার সম্প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে৷ এই সিদ্ধান্তগুলি আগরতলার জিবি হাসপাতালে খুব দ্রততার সাথে বাস্তবায়ন করা হচ্ছে৷ আজ রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন সাংসদ প্রতিমা ভৌমিক এজিএমসির কাউন্সিল হলে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান৷ যদিও শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলায় দশ জনের মৃত্যু হয়েছে৷


সাংবাদিক সম্মেলনে সাংসদ শ্রীমতি ভৌমিক জানান, বিগত কিছুদিন ধরে রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন হিসেবে তিনি নিজেই জিবিতে উপস্থিত থেকে কোভিড-১৯ মোকাবিলায় সার্বিক ব্যবস্থাপনার তদারকি করেছেন৷ জিবি হাসপাতালে কোভিড রোগীদের ভর্তি করানোর পর তাদের পরিবারের লোকদের সাথে যোগাযোগ করানো হচ্ছে৷ রোগীর সর্বশেষ অবস্থা সম্পর্কে তাদের পরিবার-পরিজনদের জানানো হচ্ছে৷ ফ্লোর ম্যানেজমেন্ট করার জন্য ১৮ জন স্বেচ্ছাসেবককে নিযুক্ত করা হয়েছে৷ এনটিএস ওয়ান এবং এনটিএস টু দুটি বিল্ডিংএ জলের পাইপলাইন সারাই করা হয়েছে৷ রোগীদের জল পেতে এখন আর কোনও সমস্যা হচ্ছে না৷ ডাক্তারের সাথে রোগীদের যোগাযোগ রাখার জন্য এনটিএস ওয়ান বিল্ডিংএ পি এ সিস্টেম লাগানো হয়েছে৷ এনটিএস টুতেও শীঘ্রই লাগানো হবে৷


সাংসদ শ্রীমতি ভৌমিক জানান, রোগীদের শয্যার কাছেই খাবার পৌঁছে দেওয়ার কাজ আজ থেকে শুরু করা হয়েছে৷ তাছাড়া রোগীদের জন্য গরম জল বা অন্য কোনও প্রয়োজনীয় জিনিস চাইলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে৷ তিনি জানান, রোগীদের জন্য ব্যবহৃত অক্সিজেন পাইপলাইনে পিএসআই মাত্রা আজকের দিনে ৫৪ রয়েছে৷ তিনি জানান, গত ২৫ আগস্ট থেকে ৮ সেপ্ঢেম্বর পর্যন্ত আগরতলা বিমানবন্দর দিয়ে ৭,৩৩৫ জন যাত্রী রাজ্যে এসেছেন৷ তাদের মধ্যে ১.৪ শতাংশ যাত্রীর পজিটিভ ধরা পড়েছে৷ তিনি জানান, রাজ্যে কোভিড রোগীদের পরিষেবা প্রদান করতে গিয়ে এ পর্যন্ত ৩৬৪ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে সুুস্থ হয়েছেন ২২৫ জন এবং এখনও পজিটিভ রয়েছেন ১৩৯ জন৷ তিনি জানান, আজ পর্যন্ত রাজ্যে কোভিড-১৯ সংক্রমণে আক্রান্তের সংখ্যা ১৭,৮৩৩ জন৷ বর্তমানে পজিটিভ রয়েছেন ৭,৩৮১ জন৷ সুুস্থ হয়েছেন ১০,২৫৫ জন৷ রাজ্যে মৃত্যহার ০.৯৬ শতাংশ যা দেশের অন্যান্য রাজ্যের তুলনায় সবচেয়ে কম৷ রাজ্যে পজিটিভিটি রেইট ৫.৬ শতাংশ৷ এখন পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ৩,১৮,৫৮৪টি৷


এদিনের সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ড. শৈলেশ কুমার যাদব জানান, পশ্চিম ত্রিপুরা জেলায় কেন সংক্রমণের হার বেশি তা জানতে সম্পতি একটি বিশ্লেষণ করা হয়৷ সেই অনুসারে আগরতলায় ৩,০০০টিরও বেশি বিয়ের অনুষ্ঠান, রাজনৈতিক সমাবেশ, সামাজিক দূরত্ব না মানা, মাস্ক ব্যবহার না করার মতো কারণগুলি চিহ্ণিত হয়েছে৷
তিনি জানান, প্রত্যেক রোগীদের ঠিকানা নিয়ে একটা স্যাটেলাইট ম্যাপিং করা হয়েছে৷ আগরতলা পুরনিগমের মধ্যে পজিটিভ রোগীদের ৭০ শতাংশ পুরনিগমের ১০টি ওয়ার্ড থেকে৷ সেই ওয়ার্ডগুলিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ সচেতনতা বৃদ্ধি, টেস্টের হার বাড়ানো ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷ তিনি জানান, পশ্চিম ত্রিপুরা জেলায় যারা হোম আইসোলেশনে রয়েছে তাদের মধ্যে যাদের কোমর্বিডিটি রয়েছে তাদের বাড়িতে পালস অি’মিটার দেওয়া হয়েছে৷ মেডিক্যাল টিম তৈরি করে তাদের সাথে যোগাযোগ করানো হচ্ছে৷ কোনও অসুুবিধা হলেই যেন যোগাযোগ করে চিকিৎসা পরিষেবা পেতে পারেন৷ এছাড়াও হোম আইসোলেশনে যারা রয়েছে তাদের সকলকেই মেডিক্যাল কিট দেওয়া হয়েছে৷ করোনা মোকাবিলায় সকলকে সচেতন হওয়ার জন্য তিনি আহ্বান জানান৷ এদিনের সাংবাদিক সম্মেলনে জিবির ডেপুটি এম এস ডা. শংকর চক্রবর্তী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top