News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের করোনা পরিস্থিতি দেখতে এলেন কেন্দ্রের বিশেষজ্ঞ টিম
Image

রাজ্যের করোনা পরিস্থিতি দেখতে এলেন কেন্দ্রের বিশেষজ্ঞ টিম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্ঢেম্বর৷৷ তিন সদস্যক বিশেষজ্ঞের প্রতিনিধি দল রাজ্যে এসেছেন বৃহস্পতিবার৷ এই বিশেষজ্ঞ প্রতিনিধি দলে রয়েছেন এন সি ডি সি-র কনসালটেন্ট এডিমোলজিস্ট ডাঃ দৈশী পান্না ও এল এম এইচ সি-র রেসপিরেটরি মেডিসিনের অ্যাসিসটেন্ট প্রফেসার ডাঃ পি কে ভার্মা ও কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সিনিয়ার আঞ্চলিক অধিকর্তা ডাঃ সত্যজিৎ সেন৷ ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আধিকারিকদের সঙ্গে রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন৷

শুক্রবার যান এ জি এম সি হাসপাতালে৷ সেখানে সাংসদ প্রতিমা ভৌমিকের উপস্থিতিতে স্বাস্থ্য আধিকারিক ও চিকিৎসক, পশ্চিম জেলার জেলা শাসক এবং এ জি এম সি- কর্তৃপক্ষকে নিয়ে বৈঠক করেন৷ তবে সংবাদ মাধ্যমের সামনে কিছু জানাতে চাননি বিশেষজ্ঞ দলের সদস্যরা৷ জানা গেছে কোভীড আক্রান্তদের ট্রিটমেন্টের বিষয়ে বিষদ খোঁজ খবর নেবেন তারা৷ একই সঙ্গে জেলা গুলিতেও যাবেন৷ যে সমস্ত এলাকায় করোনা সংক্রমণের হার বেশী সেই সমস্ত এলাকা পরিদর্শন করার কথা রয়েছে তাদের৷ চিকিৎসার সার্বিক ব্যবস্থাপনা দেখতে শনিবার এম জি এম সি যাওয়ার কথা রয়েছে বিশেষজ্ঞ দলের৷ এরপর পরামর্শ দেবেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top