News Flash

  • Home
  • Uncategorized
  • অসুস্থ কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান, আপাতত দলের দায়িত্ব চিরাগের কাঁধে
Image

অসুস্থ কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান, আপাতত দলের দায়িত্ব চিরাগের কাঁধে

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.): শারীরিক অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি হলেন কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা ও খাদ্য সরবরাহ মন্ত্রী রামবিলাস পাসোয়ান। শুক্রবার রামবিলাস পাসোয়ান নিজেই জানিয়েছেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোক জনশক্তি পার্টির প্রতিষ্ঠাতা রামবিলাস পাসোয়ান একাধিক টুইট তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। তিনি টুইটারে লেখেন, ‘করোনা পরিস্থিতিতে খাদ্যমন্ত্রী হিসেবে নিরন্তর নিজের সেবা প্রদান করেছি, যথাসাধ্য চেষ্টা করেছি। এরইমধ্যে শরীর খারাপ লাগে, কাজে যাতে বিলম্ব না হয় তাই হাসপাতালে ভর্তি হয়নি। চিরাগ যখন আমার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে পারে, তাঁর কথায় হাসপাতালে যাই এবং চিকিৎসা করাচ্ছি। চিরাগ আমার পাশে আছে আর যথাসম্ভব সেবা করছে। আমার খেয়াল রাখার পাশাপাশি ও দলেও নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করছে।”


লোক জনশক্তি পার্টির প্রতিষ্ঠাতা পাসোয়ান আরও জানিয়েছেন, দলের সম্পূর্ণ দায়িত্ব এখন চিরাগের কাঁধেই। পাসোয়ান টুইটারে লেখেন, আমার বিশ্বাস, তারুণ্যের চিন্তা ভাবনা দিয়ে চিরাগ দলকে আরও উচ্চতায় নিয়ে যাবে। চিরাগের সব সিদ্ধান্তের সঙ্গে আমি সহমত। আশা রাখি, সম্পূর্ণ সুস্থ হয়ে খুব শিগগিরই কাছের মানুষদের কাছে ফিরে আসতে পারব।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top