News Flash

  • Home
  • Uncategorized
  • খয়েরপুরে নাশকতার আগুনে পুড়ল বাড়ি
Image

খয়েরপুরে নাশকতার আগুনে পুড়ল বাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্ঢেম্বর৷৷ খয়ের পুর দুলুরাগ্রাম পঞ্চায়েতের একটি বাড়িতে গতকাল রাতে অগ্ণিসংযোগের ঘটনা ঘটেছে৷ দুর্বৃত্তরা দলুরা গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের লক্ষণ দেবের বাড়িতে অগ্ণিসংযোগ করে৷ অগ্ণিকাণ্ডে বাড়ির একটি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত যায়৷ আগুন লাগার সাথে সাথেই পরিবারের লোকজ চিৎকার করেন৷ চিৎকার করলে এলাকার লোকজন ছুটে আসেন৷ খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷ খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনীর জওয়ানরা৷

স্থানীয় জনগণ এবং দমকল বাহিনীর তৎপরতায় আগুন আয়ত্তে আনা সম্ভব হয়৷ এর ফলে বাড়ির অন্যান্য ঘর এবং গবাদিপশু অগ্ণিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে৷ অগ্ণিকাণ্ডের ঘটনার জন্য অভিযোগের তীর বিরোধীদল সিপিএমের দিকে৷ এ ব্যাপারে থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে কীভাবে এই অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটেছে সে সম্পর্কে এখনও পর্যন্ত কোন তথ্য জানাতে পারেনি পুলিশ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top