News Flash

  • Home
  • Uncategorized
  • মোহনপুরে হামলায় গুরুতর মহিলা
Image

মোহনপুরে হামলায় গুরুতর মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্ঢেম্বর৷৷ মোহনপুর পৌর পরিষদের ৯ নং ওয়ার্ডে প্রতিবেশীদের হামলায় এক মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহত মহিলার নাম গৌরী দেবী৷ আহত মহিলাকে প্রথমে মোহনপুর হাসপাতালে নিয়ে আসা হয়৷ আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷


জানা গেছে প্রতিবেশী সঙ্গে সীমানা বিরোধকে কেন্দ্র করেই মহিলার ওপর হামলার ঘটনা সংঘটিত হয়৷ এ ব্যাপারে অভিযোগ তাদের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷


ঘটনার বিবরণে জানা যায় এলাকার জীবন দেব এবং নিরঞ্জন দেবের পরিবারের মধ্যে সীমানা নিয়ে বিরোধ দেখা দেয়৷ এই বিরোধের জেরে বুধবার রাত দশটা নাগাদ নিরঞ্জন দেবের পরিবারের লোকজন রা জীবন দেবের স্ত্রী গৌরী দেবকে মারধর করে৷ তাতেই মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top