News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন ভারতের আশা-আকাঙ্খাকে পূরণ করবে জাতীয় শিক্ষা নীতি : প্রধানমন্ত্রী
Image

নতুন ভারতের আশা-আকাঙ্খাকে পূরণ করবে জাতীয় শিক্ষা নীতি : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.): নতুন ভারতের আশা-আকাঙ্খাকে পূরণ করবে জাতীয় শিক্ষা নীতি। বাস্তবায়িত করতে হবে সমগ্র দেশে, তবে কাজ এখনও অনেকটাই বাকি রয়েছে। শুক্রবার এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বেলা এগারোটা নাগাদ ভিডিও কনফারেন্সিং মারফত জাতীয় শিক্ষা নীতি-২০২০-র অধীনে ‘একবিংশ শতাব্দীতে স্কুল শিক্ষা’ শীর্ষক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনে অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালও। সম্মেলনে বক্তব্য রেখে প্রধানমন্ত্রী বলেছেন, নতুন ভারতের আশা-আকাঙ্খাকে পূরণ করবে জাতীয় শিক্ষা নীতি। সমগ্র দেশে তা বাস্তবায়িত করা দরকার এবং আমাদের একসঙ্গে তা করতে হবে।


প্রধানমন্ত্রী বলেছেন, জাতীয় শিক্ষা নীতি লাগু করার বিষয়ে কিছু দিন আগে শিক্ষা মন্ত্রক দেশের সর্বত্র শিক্ষকদের কাছ থেকে পরামর্শ চেয়েছিল। এক সপ্তাহের মধ্যেই ১৫ লক্ষের বেশি পরামর্শ এসেছে, জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে সহায়তা করবে ওই সমস্ত পরামর্শ। জাতীয় শিক্ষা নীতি ২০২০ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেছেন, বিগত ৪-৫ বছর ধরে বিভিন্ন স্টেকহোল্ডারদের নিরবচ্ছিন্ন পরিশ্রমের ফলাফল জাতীয় শিক্ষা নীতি। কাজ এখনও অনেকটাই বাকি রয়েছে, সবে তো শুরু। কার্যকর বাস্তবায়নের পথ সুগম করতে হবে।


প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, আমাদের দেশে প্রতিটি অঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, কোনও না কোনও অঞ্চলে পারম্পরিক কলা, কারিগরী, প্রোডাক্টের খ্যাতি রয়েছে। পড়ুয়াদের তা নিজ চোখে বিচক্ষণ করা উচিত। পোশাক কীভাবে তৈরি হয় দেখতে হবে, এতে কৌতূহল বাড়বে এবং জ্ঞান সমৃদ্ধ হবে। একবিংশ শতাব্দীর দক্ষতার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে শিক্ষার্থীদের।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top