News Flash

  • Home
  • Uncategorized
  • পুর এলাকায় বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে মেডিকেল টিম
Image

পুর এলাকায় বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে মেডিকেল টিম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ বিশেষ করে আগরতলা পুর নিগম এলাকায় অবস্থা সঙ্গিন৷ প্রতিদিনের করোনা আক্রান্তের একটা বড় অংশ থাকছে এই পুর নিগমের অন্তর্গত৷ এই অবস্থায় সি এম ও ওয়েস্ট থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে৷


মেডিক্যাল টিম গঠন করে বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে৷ এদিন ওয়েস্ট সিএমও এবং আগরতলা পুর নিগমের স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জটিল রোগে আক্রান্ত রোগীদের বিষয়ে খোঁজ খবর নেন৷ তাদের শারীরিক পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দেন৷ মূলত ক্যান্সার, ডায়াবেটিস, প্যারালাইসিস, হৃদরোগে আক্রান্তরা যাতে বাড়িতে থেকে চিকিৎসা পায় তাঁর জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ কোন ধরনের সমস্যা যাতে তাদের না হয় তাঁর দিকে নজর রাখতেই এই উদ্যোগ গ্রহণ৷ এদিন রামনগর এলাকায় ক্যান্সার আক্রান্ত এক রোগীকে দেখে তাঁর স্বাস্থ্যের বিষয়ে খোঁজ খবর নেন৷ ধারাবাহিক ভাবে এই পরিষেবা প্রদান করা হচ্ছে বলে জানান স্বাস্থ্য কর্মী প্রদীপ কুমার দে৷ করোনা আক্রান্তদের হোম আইসোলেশনে রাখার পাশাপাশি শিশুদের বিষয়ে খোঁজ খবর রাখা হচ্ছে বলে জানান তিনি৷ এদিন পরিষেবা পেয়ে খুশী বাসিন্দারা৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top