News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের বীরজিৎপন্থীর ডাকা ত্রিপুরা বন্ধ স্থগিত
Image

কংগ্রেসের বীরজিৎপন্থীর ডাকা ত্রিপুরা বন্ধ স্থগিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ বনধ করতে গিয়ে হোঁচট খেলেন বীরজিৎ সিনহা এন্ড কোং৷ ব্যক্তিস্বার্থে হঠকারিতা করতে গিয়ে কার্যত দাবরানি খেতে হল৷ এআইসিসির পক্ষ থেকে লুই জিনহো ফেলেইরো, প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস ও বীরজিৎ সিনহাকে এআইসিসি তথা সোনিয়া গান্ধীর এই নির্দেশের বিষয়ে অবগত করেছেন৷আগামী ১১ তারিখ রাজ্যে আসছেন ভূপেন বোরা৷


সেদিনই দলের প্রদেশ নেতৃত্ব ও প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস এর যৌথ উদ্যোগে কংগ্রেস পরবর্তী আন্দোলন কর্মসূচি নির্ধারণ করবে৷ এ খবর জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি নিজে৷ যদিও কেন্দ্রীয় কমিটির এই দাবরানি সংক্রান্ত বিষয়ে বীরজিৎ সিনহার প্রতিক্রিয়া জানা যায়নি৷ কারণ তার মোবাইল বন্ধ করে রাখা হয়েছে৷ প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি বীরজিৎ সিনহা আক্রান্ত হওয়ার অভিযোগে, কংগ্রেসের একটা গোষ্ঠী রাজ্যজুড়ে বনধের ডাক দেয়৷ প্রথমে ৩ তারিখ ও পরে ৮ই সেপ্ঢেম্বর বনধ করার সিদ্ধান্ত নেয়৷ যদিও প্রদেশ কংগ্রেস এই বনধে কোনও সম্মতি জানায় নি৷ অথচ সেদিন তারা প্রচার করেছিল যে, প্রদেশ কংগ্রেস না চাইলেও বিভিন্ন অঙ্গ সংগঠন নিজস্ব উদ্যোগে নাকি বনধ পালন করতে পারে৷ এই যুক্তি দেখিয়ে প্রচারে নামে ওই গোষ্ঠীটি৷ যদিও বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে এই প্রচারে কোন গুরুত্বই পাওয়া যায়নি৷

এ অবস্থায় কংগ্রেসের বনধ সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে প্রচার করা হয় যে, এই কর্মসূচিতে নাকি দিল্লির স্বীকৃতি রয়েছে৷ এই ধরনের প্রচার যে কতটা অসত্য ছিল, তা আজকের নির্দেশে স্পষ্টতই প্রমাণিত হয়৷ দলের শীর্ষ নেতৃত্ব যদি এভাবে বিভ্রান্তি ছড়ায়, তবে রাজনৈতিক ভাবে কংগ্রেস আরো ক্ষতিগ্রস্থ হবে বলে দিল্লিতে বার্তা পৌছায়৷ সেই পরিপ্রেক্ষিতে দিল্লি সিদ্ধান্ত নিয়ে বনধের বিরুদ্ধে অবস্থান নেয়৷ এই পরিস্থিতিতে আবারো হোঁচট খেলেন বিরজিত সিনহা৷ দলের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও যাতে এ ধরনের কর্মকাণ্ড নিয়ে অভ্যন্তরীণ কোন্দল তৈরি করা না হয়, সে বিষয়েও স্পষ্ট বার্তা দেয়া হয়েছে বলে খবর৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top