News Flash

  • Home
  • Uncategorized
  • দুষৃকতিকারীর ধারালো অস্ত্রের আঘাতে তিনজন গুরুতর আহত
Image

দুষৃকতিকারীর ধারালো অস্ত্রের আঘাতে তিনজন গুরুতর আহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ সিপাহী জলা জেলার বিশালগড়ের ২নং গৌতম নগর এলাকায় ৪ দুষৃকতিকারীর ধারালো অস্ত্রের আঘাতে তিনজন গুরুতর ভাবে আহত হয়েছেন৷ দুসৃকতিকারীরা পরিবারের মহিলাদের শ্রীলতাহানি করেছে বলেও অভিযোগ৷


অভিযুক্তদের মধ্যে দুইজনকে আটক করতে সক্ষম হয়েছে বিশালগড় থানার পুলিশ৷ ধৃতরা হলো কাজল নামোএবং সমীর নামো৷ অপর দুই অভিযুক্ত পলাতক৷ তারা হল সজল নামো এবং পরেশ নামো৷ তাদেরকে আটক করার জন্য বিশালগড় থানার পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ঘটনার বিবরণে জানা গেছে বিশালগড়ের ২ নং গৌতম নগর এলাকার এক ব্যক্তির সঙ্গে প্রতিবেশী এক পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলছে৷ জমি সংক্রান্ত বিরোধের জেরে ওই বাড়িতে সঙ্ঘবদ্ধ হামলা চালানো হয়৷ সঙ্ঘবদ্ধ হামলায় মহিলা ও নাবালিকা সহ পরিবারের তিনজন সদস্য আহত হন৷


ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর তরফ থেকে জোরালো দাবি উঠেছে৷ বিশালগড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷যে দুজন অভিযুক্ত পলাতক তাদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top