News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ায় পঞ্চায়েত সদস্যকে মারধর চুড়াইবাড়িতে, উত্তেজনা
Image

দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ায় পঞ্চায়েত সদস্যকে মারধর চুড়াইবাড়িতে, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৬ সেপ্ঢেম্বর৷৷ পঞ্চায়েতে দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ায় পঞ্চায়েত সদস্যকে মারধর করা হয়েছে৷ মারধরের ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে ফুলবাড়ি গ্রামে৷ এই ঘটনায় রবিবার উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে৷ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ বাহিনী এবং তাদের সুষ্ঠু বিচার দেওয়ার আশ্বাসে অবশেষে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়৷ উত্তর জেলার কদমতলা ব্লকের অধীনে ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত৷


এই পঞ্চায়েতে চারজন বিজেপি পঞ্চায়েত সদস্য ও দুইজন নির্দলীয় সদস্যকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত গঠন করে বিজেপি৷ শুরু থেকেই পঞ্চায়েতের প্রধান ও অন্যান্য সদস্যরা দুর্নীতিতে নিমজ্জিত হয়ে রয়েছেন বলে অভিযোগ পঞ্চায়েতের বিজেপি সদস্য আসকর আলীর৷ পঞ্চায়েতের একাধিক দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানালে তাকে বিভিন্নভাবে হেনস্থা করা হয় বলে জানায় সে৷ অবশেষে শনিবার সে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ালে কতিপয় দুসৃকতিকারীরা তাকে বেধড়ক মারপিট করে৷ আহত আসকর আলী চুড়াইবাড়ি থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন৷


এদিকে, পঞ্চায়েত সদস্য আসকর আলীকে মারধরের ঘটনায় এদিন ৫নং ওয়ার্ডের সাধারণ জনগণ ফুলবাড়ি থেকে লক্ষীনগরের প্রধান রাস্তাটি অবরোধ করে বসেন৷ তাদের দাবি হামলাকারীদের অতিসত্বর গ্রেপ্তার করে আইনীসাজা প্রদান করা৷ প্রায় দুই ঘন্টা রাস্তা অবরোধ থাকার পর ছুটে যান চুড়াইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস ও বিশাল পুলিশবাহিনী৷ তারা সমস্ত ঘটনা তদন্ত করে দেখে আইনের আওতায় আনবে বলে আশ্বস্ত করায় অবশেষে রাস্তা অবরোধ তুলে দেওয়া হয়৷ অবশ্য এই ঘটনায় সরগরম ফুলবাড়ী পঞ্চায়েত এলাকা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top