News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে নাশকতার আগুনে পুড়ল সিপিএম পার্টি অফিস
Image

খোয়াইয়ে নাশকতার আগুনে পুড়ল সিপিএম পার্টি অফিস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ গত মধ্যরাতে খোয়াইয়ের গনকি সিপিআইএম পার্টি অফিসে অগ্ণিসংযোগের ঘটনা সংঘটিত হয়েছে৷ গভীর রাতে অগ্ণিকাণ্ডে সিপিআইএম পার্টি অফিসটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে৷ স্থানীয় লোকজন রা আগুনের লেলিহান শিখা দেখে দমকল বাহিনীকে খবর দেন৷ খবর পেয়ে খোয়াই থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়৷ দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করে৷ কিন্তু এর মধ্যে সিপিআইএম পার্টি অফিসটি পুড়ে ছারখার হয়ে যায়৷


এটি একটি নাশকতামূলক অগ্ণিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে৷ এ ব্যাপারে খোয়াই থানায় একটি অভিযোগ দায়ের করা৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার এর সংবাদ৷এদিকে বিজেপির খোয়াই মন্ডল অফিসে অগ্ণিসংযোগের ঘটনা ঘটেছে৷ কে বা কারা বিজেপি মন্ডল অফিসে অগ্ণিসংযোগ করে বলে জানা গেছে৷ এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷শাসক দল এবং বিরোধী দলের পার্টি অফিসে অগ্ণিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ ঊর্ধমুখী হয়ে উঠতে শুরু করেছে৷ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক হিংসাত্মক ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়েছে৷


এর ফলে অশান্তির বাতাবরণ আরো চরম আকার ধারন করার আশঙ্কা দেখা দিয়েছে৷ শান্তি সম্প্রীতি বিনষ্ট হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷শুধু খোয়াই নয়, রাজ্যের বিভিন্ন স্থানে রাজনৈতিক দলগুলির পার্টি অফিসে অগ্ণিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে৷এ ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক কার্যকলাপ কে কেন্দ্র করে রাজনৈতিক পারদ ঊর্ধমুখী হওয়ার যথেষ্ট আশঙ্কা দেখা দিয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top