News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায়পৃথক দূর্ঘটনায়নিহত একজন, গুরুতর আহতআরও এক
Image

আগরতলায়পৃথক দূর্ঘটনায়নিহত একজন, গুরুতর আহতআরও এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বাইপাস ইচা বাজার এলাকায় পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত ব্যক্তির নাম শেখর দেব৷ জানা যায় পথচারী ওই ব্যক্তিকে ১২চাকার লরি ধাক্কা দেয়৷ তাতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই গুরুতরভাবে আহত হন তিনি৷দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷ তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷


কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই ইচ্ছা বাজার এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ এ ব্যাপারে অরুন্ধতী নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ খুনি লরিটি আটক করেছে৷ এ ব্যাপারে অরুন্ধতী নগর থানায় মামলা হয়েছে৷ চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷


এদিকে অপর এক দুর্ঘটনায় অরুন্ধতী নগরে এক গাড়ি চালক গুরুতর ভাবে আহত হয়েছে৷ জানা যায় একটি অলটো গাড়ি দ্রুতবেগে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় গাড়িটি রাস্তার পাশে বিদ্যুতের পিলারে ধাক্কা লাগে৷ তাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ছোট এসে আহত গাড়িচালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ দুর্ঘটনার ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷পরপর এসব দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top