News Flash

  • Home
  • Uncategorized
  • গোমতী নদীতে সোনামুড়া-দাউদকান্দির মধ্যে জলপথে পরীক্ষামূলকভাবে পণ্য পরিবহণ শুরু
Image

গোমতী নদীতে সোনামুড়া-দাউদকান্দির মধ্যে জলপথে পরীক্ষামূলকভাবে পণ্য পরিবহণ শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ গোমতী নদীতে সোনামুড়া-দাউদকান্দির মধ্যে জলপথে প্রথমবারের মতো বাংলাদেশের সাথে পণ্য পরিবহণ শুরু হওয়ায় ত্রিপুরার জন্য নতুন দিগন্তের সূচনা হলো৷ আগামীদিনে এই জলপথে দেশের বিভিন্ন রাজ্যে পণ্য আমদানি-রপ্তানি করা সম্ভব হবে৷


তাতে ত্রিপুরা সহ উত্তর-পূর্বা’লের রাজ্যগুলিও অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার সুুযোগ পাবে৷ আজ সোনামুড়ার শ্রীমন্তপুর নদীবন্দরে সোনামুড়া-দাউদকান্দি জলপথে পরীক্ষামূলকভাবে নৌযান আগমন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, ত্রিপুরা বছরে প্রায় ২০ হাজার কোটি টাকার পণ্য রাজ্যের বাইরে থেকে আমদানি করে থাকে৷ এরমধ্যে প্রায় ৬৩০ কোটি টাকার পণ্য বাংলাদেশ থেকে আমদানি করা হয়৷ ত্রিপুরা থেকেও বছরে ২ হাজার কোটি টাকার পণ্য রাজ্যের বাইরে রপ্তানি করা হয়ে থাকে৷ এতদিন রাজ্যে আমদানি ও রপ্তানি মূলত: সড়কপথে এবং রেলপথে হতো৷ সোনামুড়া-দাউদকান্দি জলপথটি চালু হওয়ার ফলে রাজ্যে পণ্য আমদানি করতে প্রায় ২৫-৩০ শতাংশ খরচ কম পড়বে৷


মুখ্যমন্ত্রী বলেন, কোন রাজ্যের উন্নয়ন করতে হলে অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করা প্রয়োজন৷ আর অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকা প্রয়োজন৷ বর্তমানে রাজ্যে সড়কপথ, রেলপথ, আকাশপথ, জলপথ অর্থাৎ চর্তুদিকেই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে৷ ফলে রাজ্যের সার্বিক উন্নয়নও দ্রত হচ্ছে৷ আগে রাজ্যের যোগাযোগ ব্যবস্থার একমাত্র জীবনরেখা ছিল আসাম-আগরতলা জাতীয় সড়ক, কিন্তু বর্তমানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর আন্তরিক প্রয়াসের ফলে রাজ্যে সড়ক, রেল, বিমান ও জলপথে যোগাযোগের ব্যবস্থা খুলে গেছে৷ দেশের বর্তমান প্রধানমন্ত্রী গত এক বছরে রাজ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য ৩,২৯০ কোটি টাকার প্রকল্প ম’র করেছেন৷ দিল্লী-আগরতলা সরাসরি বিমান পরিষেবা চালু করা হয়েছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী মাত্র ২৯ মাসের মধ্যে ত্রিপুরায় জলপথের সুুযোগ খুলে দিয়েছেন৷


মুখ্যমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে ফেনী নদীর উপর সেতু নির্মাণ কাজ শেষ হলে ত্রিপুরা উত্তর-পূর্বা’লের রাজ্যগুলির জন্য বিজনেস গেটওয়ে পরিণত হবে৷ এছাড়াও সাবমে ইন্টিগ্রেটেড চেকপোস্ট স্থাপন হলে ত্রিপুরা সহ উত্তর-পূর্বা’লের রাজ্যগুলি অর্থনৈতিকভাবে লাভবান হবে৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, সোনামুড়া-দাউদকান্দি জলপথটি চালু হওয়ার ফলে ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি সাংস্ক’তিক সম্পর্ক আরও সুুদৃঢ় হবে৷ দেশের প্রধানমন্ত্রী উত্তর-পূর্বা’লকে অষ্টলক্ষী বানাবার যে স্বপ দেখেছেন তা পূরণে ত্রিপুরা অগ্রণী ভূমিকা নেবে বলে মুখ্যমন্ত্রী দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন৷
অনুষ্ঠানে পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, বর্তমান রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজ্যে যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে৷ সোনামুড়া-দাউদকান্দি এই অভ্যন্তরীন জলপথ চালু হওয়ার ফলে রাজ্যের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে৷ পাশাপাশি বিরাট সংখ্যক কর্মসংস্থানের সুুযোগ সৃষ্টি হবে৷ দেশের প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত গঠন করার ক্ষেত্রে ক’ষকদের উন্নয়ন করতে আহ্বান জানিয়েছেন৷ রাজ্য সরকার সেই দিশায় কাজ করছেন৷
অনুষ্ঠানে সাংসদ প্রতিমা ভৌমিক তার ভাষণে বলেন, আজকের দিনটি শুধু ত্রিপুরার জন্য নয়, সমগ্র উত্তর-পূর্বা’লের জন্য ঐতিহাসিক দিন৷ আজ সোনামুড়া নৌবন্দর আন্তর্জাতিক স্তরে ঠাঁই করে নিয়েছে৷ রাজ্যের সামগ্রীক উন্নয়নে এই জলপথটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে সাংসদ আশা প্রকাশ করেন৷ অনুষ্ঠানে ঢাকাস্থিত ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গলি দাস বলেন, ভারত ও বাংলাদেশ দুই দেশের প্রধানমন্ত্রী সুুযোগ্য নেত’ত্বে উভয় দেশের মধ্যে সাংস্ক’তিক, বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত হচ্ছে৷ বর্তমানে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কও আরও শক্তিশালী হয়েছে৷ সোনামুড়া-দাউদকান্দি এই ৯৩ কিমি জলপথটি চালু হওয়ায় ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থার জন্য মাইলস্টোন স্থাপন হয়েছে৷ এই জলপথের মাধ্যমে পণ্য পরিবহণে ব্যয়ও অনেক কম হবে৷ ফলে ত্রিপুরা সহ উত্তর-পূর্বা’লের রাজ্যগুলি উপক’ত হবে৷
অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন, ত্রিপুরাস্থিত বাংলাদেশের সহকারি হাই কমিশনার কিরাটি চাকমা, ল্যাণ্ড পোর্ট অথরিটি অব ইণ্ডিয়ার চেয়ারম্যান আদিত্য মিশ্র, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে এবং অধিকর্তা প্রশান্ত কুমার গোয়েল৷ এছাড়াও ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বক্তব্য রাখেন ইনল্যাণ্ড ওয়াটারওয়েজ অথরিটি অব ইণ্ডিয়ার চেয়ারপার্সন অমিতা প্রসাদ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top