News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাস্থ্য অধিকর্তাকে ডেপুটেশন অস্থায়ী কর্মীদের
Image

স্বাস্থ্য অধিকর্তাকে ডেপুটেশন অস্থায়ী কর্মীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ গোর্খাবস্তিস্থিত স্বাস্থ্য দপ্তরের প্রধান কার্যালয় এস্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে শনিবার ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে জিবি হাসপাতালে কর্মরত স্বাস্থ্য দপ্তরের অস্থায়ী কর্মচারীরা৷গত দুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জিবি হাসপাতাল পরিদর্শন কালে এসব কর্মচারীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন৷ তখন জিবি হাসপাতালে কতিপয় চিকিৎসক তাদেরকে দেখা করতে দেননি৷

এ নিয়ে মতভেদ এর জেরে দুজন অস্থায়ী কর্মচারী কে জিবি হাসপাতাল থেকে জেলায় বদলি করা হয়েছে৷ এ ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মচারী সংঘ৷সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল শনিবার স্বাস্থ্য অধিকর্তা সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে ও স্মারকলিপি প্রদান করেন৷অনৈতিকভবে জিবি হাসপাতাল থেকে ভোলা জেলায় বদলি করা অস্থায়ী কর্মচারীদের অবিলম্বে জিবি হাসপাতালে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে তারা জোরালো দাবি জানিয়েছেন৷

এছাড়া জিবি হাসপাতাল ২০/২৫ বছর ধরে অস্থায়ীভাবে কর্মরত স্বাস্থ্য কর্মীদের অবিলম্বে নিয়মিত করার দাবি জানিয়েছেন তারা৷শুধু তাই নয় যারা অবসরে চলে গেছেন তাদের জন্য পেনশনের ব্যবস্থা করতে দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ৷চাকরিরত অবস্থায় যেসব অস্থায়ী কর্মী মৃত্যু হয়েছে তাদের পরিবারকে ডাই ইন হার্নেস প্রকল্পে চাকরি ব্যবস্থা করার জন্য তারা দাবি জানিয়েছেন৷এসব দাবি পূরণ না করা হলে জিবি হাসপাতালে কর্মরত অবস্থায় স্বাস্থ্যকর্মীরা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top