News Flash

  • Home
  • Uncategorized
  • নির্মাণ সামগ্রী সাফাই অভিযান পুর নিগমের
Image

নির্মাণ সামগ্রী সাফাই অভিযান পুর নিগমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ আগরতলা পৌরনিগম এলাকার বিভিন্ন স্থানে রাস্তার পাশে নির্মাণসামগ্রী দিনের-পর-দিন ফেলে রাখার ফলে মানুষের চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে৷নির্মাণ সামগ্রী রাস্তার পাশে ২৪ ঘণ্টার বেশি সময় ফেলে রাখা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পৌরনিগমের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে৷কিন্তু তারপরও দিনের-পর-দিন নির্মাণসামগ্রী রাস্তার পাশে রেখে নির্মাণ কাজ করানোর চেষ্টা করছেন অনেকেই৷

রাস্তার পাশে নির্মাণসামগ্রী জমিয়ে রাখার ফলে রাস্তা সরু হয়ে যাচ্ছে৷ যানবাহন চলাচল এমনকি রাস্তায় মানুষ চলাচলের ক্ষেত্রে মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে৷ এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার আগরতলা পৌর নিগমের ফোর্স বাহিনী এডভাইজার চৌমুহনীতে অভিযান চালায়৷অভিযান চালিয়ে রাস্তার পাশে দীর্ঘদিন ধরে ফেলে রাখা ইট বালি সহ অন্যান্য নির্মান সামগ্রী তুলে নিয়ে যায়৷এলাকার অন্যান্যদের সতর্ক করে দিয়ে বলা হয়েছে ২৪ঘণ্টার বেশি সময় রাস্তার পা৯ণ্ড্র?-শে নির্মাণসামগ্রী ফেলে রাখা হলে সেগুলি পৌরনিগমের টাক্সফোর্স বাহিনী তুলে নিয়ে যাবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷

শুধু রাজধানী আগরতলা শহরে নয় ,শহর এবং শহর টলি এলাকায় এ ধরনের ঘটনা প্রতি নিয়ত ঘটে চলেছে৷পৌরনিগমের টাক্সফোর্স বাহিনী এখন থেকে নিয়মিত এইসব বেআইনি কাজ কর্মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে৷ শুধুমাত্র বেআইনিভাবে নির্মাণ সামগ্রী ফেলে রাখার ক্ষেত্রে নয় ,ফুটপাত বিরোধী অভিযান চাঙ্গা করা হবে বলে পুরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top