News Flash

  • Home
  • Uncategorized
  • জলে ডুবে কিশোরীর মৃত্যু, বিষপানে আত্মঘাতী গৃহবধূ
Image

জলে ডুবে কিশোরীর মৃত্যু, বিষপানে আত্মঘাতী গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার/বিলোনীয়া, ২ সেপ্ঢেম্বর৷৷ জলেডুবে মৃত্যুর মুখে ঢলে পরলো ১৪ বছরের এক ছোট মেয়ে৷ অন্যদিকে, দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার পূর্ব পাইখোলা এলাকায় বিষপানে আত্মহত্যা করেছে দুই সন্তানের জননী৷


ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত নারাইফাং বি এস এফ কেম্প সংলগ্ণ এলাকার বাসিন্দা দিনদয়াল চৌধুরীর ১৪ বছরের কন্যা তনুশ্রী চৌধুরী ওর দুই বোনসহ উদের পুকুরে স্নান করতেযায়৷ স্নান করার সময় তিন ভোন জলের মধ্যে সাঁতার কেটে খেলা করতেগিয়ে হঠাৎকরে তনুশ্রী জলে ডুবেযায়৷ জানাযায় তনুশ্রী সঠিকভাবে সাঁতার কাটতে জানেনা৷


তাই পুকুরের জলেডুবে মৃত্যুরমুখে ঢলেপরলো তনুশ্রী৷ ঘটনার পরবর্তীসময় এলাকার লোকজন তনুশ্রীকে শান্তির বাজার জেলাহাসপাতালে নিয়ে আসে৷ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তনুশ্রী চৌধুরীকে দেখে মৃতবলে ঘোষনাকরেন৷ হাসপাতালের চিকিৎসক সংবাদমাধ্যমের সামনে জানান মনয়াতদন্তের পর প্রাথমিকভাবে জানাযায় তনুশ্রী চৌধুরী জলেডুবে মৃত্যুহয়েছে৷ এই অস্বাভাবিক মৃত্যু সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানান শান্তির বাজার থানার দায়িত্ব প্রাপ্ত পুলিশ অফিসার৷ তনুশ্রী চৌধুরির এই অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমে এসেছে৷


এদিকে, দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার পূর্ব পাইখোলা এলাকায় বিষপানে আত্মহত্যা করেছে দুই সন্তানের জননী৷ মৃত মহিলার নাম বিন মালা ত্রিপুরা৷ স্বামীর নাম মিঠুন ত্রিপুরা৷মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ নিজ বাড়িতেই বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ওই উপজাতি গৃহবধূ৷ জানা যায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর নিজেই বিষপানে আত্মহত্যার চেষ্টা করে৷ তার দেহে বিষক্রিয়া শুরু হলে শেষ পর্যন্ত ঘটনাটি সে তার স্বামীকে জানায়৷ পরিস্থিতি বেগতিক আকার ধারণ করায় গৃহবধূকে তার পরিবারের লোকজন রা স্থানীয় হাসপাতালে নিয়ে যায়৷অবস্থা সঙ্কটজনক আকার ধারণ করলে স্থানীয় হাসপাতাল থেকে তাকে বিলোনিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়৷


কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে গৃহবধূর মালা ত্রিপুরা৷ তার মৃত্যুর সংবাদে পাইখোলা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷বিলোনিয়া থানার পুলিশ এ ব্যাপারে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে তদন্ত৷ ময়নাতদন্তের পর মৃত দেহটি পরিবারের লোকদের হাতে তুলে দেওয়া হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top