News Flash

  • Home
  • Uncategorized
  • জিবি হাসপাতালে বিনা চিকিৎসায় আরও এক শিশুর মৃত্যুর অভিযোগ
Image

জিবি হাসপাতালে বিনা চিকিৎসায় আরও এক শিশুর মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে বিনা চিকিৎসায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে বলে গুরুতর অভিযোগ মিলেছে৷জানা গেছে করুণা আক্রান্ত এক মা ও শিশুকে গতকাল জিপি হাসপাতালে কোভিদ সেন্টারে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাদের চিকিৎসার কোনো ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ৷


বিনা চিকিৎসায় আজ রাতে শিশুটির মৃত্যু হয়৷ বিনাচিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ মৃত শিশুর পরিবারের লোকজনের অভিযোগ করেছেন চিকিতকরা কোন ধরনের চিকিৎসা ব্যবস্থা করেনি৷ রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনা খুবই উদ্বেগজনক৷ মৃত শিশুর পরিবারের লোকজন জানিয়েছেন অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে তারা মামলা দায়ের করবেন৷উল্লেখ্য কয়েকদিন পরপরই জিবি হাসপাতালে বিনা চিকিৎসায় এবং চিকিৎসকের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠছে৷

এ ধরনের ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হলেও কার্যত ইতিবাচক ফলাফল এখনো পর্যন্ত পাওয়া যায়নি৷এ ধরনের ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে জিবি হাসপাতাল সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে শুরু করেছে৷ জিবি হাসপাতাল এর প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতাও হারাচ্ছে৷ জিবি হাসপাতাল এর হৃতগৌরব পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জোরালো দাবি উঠেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top