News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশ থেকে রাজ্যে ফিরলেন আরও ৩৬ জন
Image

বাংলাদেশ থেকে রাজ্যে ফিরলেন আরও ৩৬ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্ঢেম্বর৷৷ করোনা-র প্রকোপে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে৷ তাই, বিশেষ উদ্যোগ নিয়ে বাংলাদেশে আটকে থাকা ত্রিপুরার নাগরিকদের ফিরিয়ে আনা হচ্ছে৷ আজ বুধবার পঞ্চম দফায় ৩৬ জন ত্রিপুরার নাগরিক ফিরেছেন৷ তাতে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৪৩৭ জন বিশেষ ব্যবস্থাপনায় ত্রিপুরায় ফিরেছেন৷


ইতিপূর্বে বিদেশ মন্ত্রকের সহযোগিতায় প্রথম দফায় বাংলাদেশে আটকে থাকা ১০৬ জন ত্রিপুরার নাগরিক গত ২৮ মে রাজ্যে ফিরে এসেছিলেন৷ তাঁদের মধ্যে ১০ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছিল৷ তাঁদের সংস্পর্শে গিয়ে আগরতলা আইসিপিতে ৬ জন বিএসএফ এবং একজন চিকিৎসক সহ ৯ জন করোনা আক্রান্ত হয়েছিলেন৷ দ্বিতীয় দফায় ২৮৮ জন ত্রিপুরার নাগরিকদের বাংলাদেশ থেকে ফেরত আনার ব্যবস্থা করেছিল বিদেশ মন্ত্রক৷ তাঁদের মধ্যে ১৮ জুন দুই শিশু সহ ১২২ জন এবং ১৯ জুন আরও ১২৩ জন ত্রিপুরার নাগরিক আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে ফিরে এসেছিলেন৷ এঁদের মধ্যে ৩৪ জনের দেহে করোনা পজিটিভ ধরা পড়েছিল৷


এদিকে, করোনা-প্রকোপে বাংলাদেশে আটকে থাকা আরও ৭৫ জন ত্রিপুরার নাগরিককে চতুর্থ দফায় ফিরিয়ে আনার ব্যবস্থা হয়েছিল৷ কিন্তু ৫২ জন বাংলাদেশ থেকে ফিরে এসেছিলেন৷ আজ পঞ্চম দফায় ৩৬ জন ত্রিপুরার নাগরিক ফিরে এসেছেন৷ এ-বিষয়ে পশ্চিম ত্রিপুরার জেলা স্বাস্থ্য আধিকারিক ডা. সংগীতা চক্রবর্তী জানান, ৫৮ জন ত্রিপুরার নাগরিক বাংলাদেশ থেকে ফিরে আসার তালিকা তৈরি হয়েছিলঊ কিন্তু ৩৬ জন ফিরেছেন৷ তিনি বলেন, ১৬ জন পুরুষ, ১৬ জন মহিলা এবং ৪ জন শিশু আজ আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে ত্রিপুরায় প্রবেশ করেছেন৷ তাদের সকলের নমুনা সংগ্রহ করা হয়েছেঊ আরটি-পিসিআর ওই নমুনা পরীক্ষা করা হবে৷ আপাতত তাদের পিআরটিআই-তে প্রাতিষ্ঠানিক একান্তাবাসে রাখা হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top