News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ২ যুবক
Image

নাবালিকাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ২ যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ কল্যাণপুর থানার পুলিশ পশ্চিম ঘিলাতলী গাও সভার দাওছড়া এলাকা থেকে এক নাবালিকা কন্যাকে অপহরণের দায়ে দুই জনকে গ্রেপ্তার করেছে৷ তারা হলো মধুসূদন বার্মা ও তার স্ত্রী সুরভি তাঁতি৷ঘটনার বিবরণে জানা যায় প্রায় কয়েকমাস পূর্বে কল্যাণ পুর থানা এলাকার বাগান বাজার এলাকার এক নিকটাত্মীয়ের নাবালিকাকে অপহরণ করে তারা দুজনে মিলে গোহাটিতে নিয়ে যায়৷সেখানে এক মাস আটকে রাখার পর ওই নাবালিকা কন্যাকে অন্ধকার জগতে বিক্রি করে দেয়৷


অসহায় নাবালিকা কন্যাটি কোনক্রমে এক গাড়ি চালকের হাত ধরে গোহাটি থানায় এসে হাজির হয়৷ সেখানকার পুলিশকে মেয়েটি যাবতীয় ঘটনা জানায়৷গোহাটি থানার পুলিশ এ বিষয়ে কল্যাণপুর থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়৷ সে অনুযায়ী নাবালিকা কন্যাটিকে গোহাটি থেকে কল্যাণপুরে পৌঁছে দেওয়া হয়৷ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নাবালিকার নিকট-আত্মীয় মধুসূদন বার্মা এবং তার স্ত্রী সুরভি তাঁতিকে গ্রেফতার করে কলানপুর থানার পুলিশ৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷ আটক দু’’জনকেই খোয়াই জেলা আদালতে সোপর্দ করা হয়৷আদালত দুজনকে আগামী ১৪ সেপ্ঢেম্বর পর্যন্ত জেলহাজতে থাকার নির্দেশ দেয়৷নিকট আত্মীয়ের নাবালিকা কন্যাকে অপহরণ করে অন্ধকার জগতে বিক্রি করে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে কলানপুর এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷ উল্লেখ্য ইতিপূর্বে ও রাজ্য থেকে একাধিক নাবালিকাকে বিক্রি করে দেওয়ার ঘটনা ঘটেছে৷এ ধরনের ঘটনা পরপর ঘটতে থাকায় নাবালিকা বিশেষ করে গরিব পরিবারের মেয়েদের নিরাপত্তা নিয়ে সংশয় ক্রমশ বাড়ছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top