News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়ায় অঙ্গনওয়াড়ী কর্মী নিয়োগ ঘিরে ধুন্ধুমার কান্ড
Image

সোনামুড়ায় অঙ্গনওয়াড়ী কর্মী নিয়োগ ঘিরে ধুন্ধুমার কান্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ সিপাহীজলা জেলার সোনামুড়ার সাহা পাড়ায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে৷ সংবাদ সূত্রে জানা গেছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের তরফ থেকে সাহাপুরে একজন নতুন অঙ্গনারী কর্মী নিয়োগ করা হয়৷স্থানীয়দের অগ্রাধিকার না দিয়ে বহিরাগত একজনকে অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে নিযুক্ত করার ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷


বহিরাগতকে সাহাপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী হিসেবে নিযুক্ত করার ঘটনার প্রতিবাদ জানিয়ে এলাকার লোকজন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন৷ এলাকার পুরুষ-মহিলা সকলেই আন্দোলনে শামিল হন৷ তাদের দাবি এলাকায় বেশ কয়েকজন শিক্ষিত মহিলা রয়েছেন৷তাদের মধ্য থেকে যে কোন একজনকে অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে নিযুক্ত করার জন্য তারা জোরালো দাবি জানিয়েছেন৷এলাকায় উপযুক্ত প্রার্থী থাকা সত্ত্বেও কেন বহিরাগতকে এখানে অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে নিযুক্ত করা হলো সেই প্রশ্ণ তুলেছেন তারা৷বহিরাগতকে অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্ত তারা কোনোভাবেই মেনে নেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন৷ এমনকি সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা ঝুলিয়ে দিয়েছেন৷ঘটনার খবর পেয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের কর্মকর্তারা সাহাপাড়া ছুটে যান৷পুলিশকে সঙ্গে নিয়ে তারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা খোলার চেষ্টা করেন৷ কিন্তু এলাকাবাসী কোনো অবস্থাতেই পিছু হটতে নারাজ৷ তাদের দাবি মেনে স্থানীয় কাউকে অঙ্গনওয়াড়ি পর্বে হিসেবে নিযুক্ত করা না হলে তারা অঙ্গনওয়াড়ি কেন্দ্র অচল করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷ জানা গেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতার সঙ্গে প্রশাসনের তরফ থেকে আলোচনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top