News Flash

  • Home
  • Uncategorized
  • গুঞ্জন সাক্সেনা দি কার্গিল গার্লের উপর নিষেধাজ্ঞা নয় জানাল আদালত
Image

গুঞ্জন সাক্সেনা দি কার্গিল গার্লের উপর নিষেধাজ্ঞা নয় জানাল আদালত

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি. স.): গুঞ্জন সাক্সেনা দি কার্গিল গার্লের উপর নিষেধাজ্ঞা জারি করতে অস্বীকার করল দিল্লি হাইকোর্ট। বুধবার হাইকোর্টে তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে এই ছবিটি মুক্তি পেয়েছে অনেকদিন হলো। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৮ সেপ্টেম্বর। গুঞ্জন সাক্সেনা দি কার্গিল গার্লের উপর নিষেধাজ্ঞা জারি করার জন্য কেন্দ্র এবং বায়ুসেনার তরফ থেকে যৌথভাবে পিটিশন দায়ের করা হয়েছিল দিল্লি হাইকোর্টে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এ এস জি সঞ্জয় জৈন জানিয়েছেন, এই ছবি বায়ুসেনার ভাবমূর্তিকে ক্ষুণ্ন করছে। লিঙ্গ বৈষম্যের মিথ্যা অভিযোগ তোলা হয়েছে সামরিক বাহিনীর বিরুদ্ধে। তখন আদালতে তরফ থেকে জানানো হয় আপনারা বড্ড দেরি করে ফেলেছেন। এখন আর নিষেধাজ্ঞা দেওয়া যাবে না। এই মামলায় আদালত ধর্মা প্রোডাকশন, নেটফ্লিক্স এবং প্রাক্তন পাইলট লেফটেন্যান্ট গুঞ্জন সাক্সেনা কে নোটিশ জারি করেছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top