News Flash

  • Home
  • Uncategorized
  • নেপাল, ভুটান, চিন সীমান্তে নিরাপত্তা জোরদার করলো ভারত
Image

নেপাল, ভুটান, চিন সীমান্তে নিরাপত্তা জোরদার করলো ভারত

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি. স.) : পূর্ব লাদাখে চিনা আগ্রাসনের বিরুদ্ধে ক্রমাগত প্রতিরোধ করে চলেছে ভারত। এমন পরিস্থিতিতে অরুণাচল প্রদেশ থেকে লাদাখ পর্যন্ত দুই দেশের সীমান্ত মাঝে ২৭ টি এমন জায়গা চিহ্নিত করা হয়েছে যেখানে লালফৌজের অস্বাভাবিক গতিবিধি বেড়ে গিয়েছে।সেই কারণে সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি বাড়িয়েছে ভারতীয় সেনা।


 স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী ভারত-নেপাল, ভারত-ভুটান সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি ভারত।চিন সীমান্ত লাগোয়া রাজ্য উত্তরাখণ্ডে বাড়তি সেনা মোতায়েন করেছে ভারত।কারণ এইসব অঞ্চলে চিনা সেনার অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করা গিয়েছে। এমনকি অরুণাচল সীমান্ত লাগোয়া এলাকায় চিনের গতিবিধি ভারতের নজর এড়ায়নি। সীমান্তে নজরদারি বাড়ানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বৈঠক করেছেন আইটিবিপি এবং এসএসবির আধিকারিকেরা।বৈঠকের ঠিক হয়েছিল যে চিন, নেপাল, ভুটান সীমান্তে নজরদারি বাড়ানো হবে।এছাড়াও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সিডিএস জেনারেল বিপিন রাওয়াত চিনকে প্রতিহত করার জন্য গুরুত্ব পুরনো বৈঠক করেছেন। এই বৈঠকে একাধিক রণকৌশল ঠিক করা হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top